অনুমোদনহীন প্রসাধনীতে বিএসটিআইয়ের স্টিকার, ব্যবসায়ীকে অর্ধ লাখ টাকা জরিমানা

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে মেসার্স জারা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল জলিল হাওলাদারকে অর্ধ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে অনুমোদনহীন প্রসাধনীতে বিএসটিআইয়ের স্টিকার ব্যবহার ও বিভিন্ন দামি ব্রান্ডের কসমেটিকসের মোড়ক সংরক্ষণের অপরাধে এই জরিমানা করা হয়। সেইসাথে বেশকিছু সিল ও মোড়ক পুড়িয়ে ফেলা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।
তিনি বলেন, বিএসটিআই ও বিভিন্ন ব্রান্ডের সিল তৈরি করে নকল প্রসাধনীর প্যাকেটে লাগিয়ে বাজারজাত করতেন জারা এন্টারপ্রাইজের মালিক। এই অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব প্রসাধনী নকল কিনা তা পরীক্ষার জন্যে কিছু প্রসাধনীর স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। যা ঢাকায় ল্যাব টেস্টের জন্যে পাঠানো হবে। ল্যাব টেস্টের রিপোর্টে নকলের প্রমাণ পেলে এই প্রতিষ্ঠানের ব্যাপারে আরও কঠোর ব্যবস্থা নেয়া হতে পারে বলে তিনি জানা।