খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮২ শিশু হাম আক্রান্ত

ভিডিও সংবাদ

0

খুলনা ব্যুরো : খুলনা বিভাগে গতকাল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনা অঞ্চলে হাম সংক্রমন কিছুটা কমছে। যদিও গতকাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ২ হাজার ১০৮৩ শিশু। এছাড়া গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ৮২জন। গত একমাসে মারা গেছে ১১ জন। বিভাগের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়া জেলার। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি সর্বোচ্চ ৬৮৭শিশু।
এছাড়া মাগুরায় ৩০৩, যশোরে ৩৯৮ শিশু, খুলনায় ১৮৯, মেহেরপুরে ১৬২, সাতক্ষীরায় ৯১, ঝিনাইদহে ১০১, নড়াইলে ১০৮, বাগেরহাটে ৯৫এবং চুয়াডাঙ্গায় ৪৯ জন শিশু চিকিৎসা নিচ্ছে।।