যশোরে কার্টনে নবজাতকের মরদেহ উদ্ধার

গোয়ালদহে চাঞ্চল্য

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর সদরের গোয়ালদহ গ্রামের জামতলা এলাকায় রাস্তার পাশে গাছের নিচ থেকে কার্টনে রাখা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক ব্যক্তি রাস্তার পাশে একটি কাগজের কার্টন ফেলে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। বিষয়টি দেখে সন্দেহ হলে স্থানীয়রা কার্টনটি খুলে দেখেন, ভেতরে সদ্যজাত এক কন্যা শিশুর মরদেহ পড়ে আছে। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্টনসহ নবজাতকের মরদেহ উদ্ধার করে। নবজাতকটি কন্যা সন্তান বলে নিশ্চিত করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।