কালিগঞ্জে ৩৩৬০ কেজি বিষাক্ত রাসায়নিক মিশ্রিত আম জব্দ ও বিনষ্ট

ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া পিকআপ থেকে মালিকবিহীন অবস্থায় ১৬৮ ক্যারেট, অপরিপক্ক আম

0
কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিষাক্ত আম জব্দ ও বিনষ্ট

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিষাক্ত রাসায়নিক মিশ্রিত অপরিপক্ক আম জব্দ করা হয়েছে। পরে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এসব আম বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া একটি পিকআপ থেকে মালিকবিহীন অবস্থায় ১৬৮ ক্যারেট, অর্থাৎ প্রায় ৩৩৬০ কেজি অপরিপক্ক ও রাসায়নিক মিশ্রিত আম জব্দ করা হয়।

এ সময় আম পরিবহনের দায়ে মোমরেজপুর গ্রামের পিকআপ চালক মো. শাহিন হোসেনকে ১,০০০ টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

অভিযান শেষে জব্দকৃত আম শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন ভেড়িবাঁধ সড়কে ট্রাকচাপা দিয়ে বিনষ্ট করা হয়।

বিজিবির সহায়তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।