জুলাই সনদে প্রতারণার অভিযোগ, অঙ্গীকার অনুযায়ী বাস্তবায়ন করবে বিএনপি : আইনমন্ত্রী

প্রতিটি আইন যাচাই-বাছাই করেই সংসদে উত্থাপন করা হবে বলে জানান তিনি।

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মানবাধিকার কমিশন ও গুম কমিশন নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এছাড়া জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ওইসব অংশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের অঙ্গীকার অনুযায়ী বাস্তবায়ন করবে বলেও জানান।
তিনি বলেন, পার্লামেন্টে ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, মানবাধিকার কমিশন আইন, গুম কমিশন আইন ও জুলাই সনদ আইন। প্রতিটি আইন যাচাই-বাছাই করেই সংসদে উত্থাপন করা হবে বলে জানান তিনি।

শুক্রবার দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উন্মোচন ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু।
আইনমন্ত্রী ঐতিহ্যবাহী যশোর কোর্টকে আগের অবস্থায় ফিরিয়ে আনা এবং বিচার বিভাগের জন্য বরাদ্দ বৃদ্ধির পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া বার কাউন্সিলের মাধ্যমে আইনজীবীদের জন্য মৃত্যুর পর আর্থিক সুবিধা বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সভায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর-৫ আসনের এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জজ মাহমুদা খানম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।