বাঘারপাড়ায় স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

0

বাঘারপাড়া সংবাদদাতা॥ উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ স্কাউটসের বাঘারপাড়া উপজেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা পরিষদের অনুপ্রভা মঞ্চে কাউন্সিল উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্কাউটসের বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা স্কাউটসের কমিশনার আব্দুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার আলী আকবর, যশোর জেলা স্কাউটসের সহকারী পরিচালক জামাল উদ্দীন প্রমুখ।
কাউন্সিলে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটিতে পদাধিকার বলে সভাপতি হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, বরভাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান ও বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুছ ছাইদ। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাঘারপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আবুল কালাম আজাদ। যুগ্মসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন রেজা। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বাউলিয়া মামুদালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কামাল উদ্দীন। গ্রুপ কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর ফেরদৌস, মাহমুদপুর আকবর আলী বালিকা দাখিল মাদ্রাসরা সুপার আব্দুস সালাম, জহুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা কুন্ডু ও বাররা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান। সেকেন্দারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুর রহমান উপজেলা কমিশনার নির্বাচিত হয়েছেন। অডিটর মনোনীত হয়েছেন শেখেরবাতান দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার আক্তারুজ্জামান, বাকড়ী বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রকাশ কুমার বিশ্বাস, বিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব হোসেন, জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহুয়া সরোয়ার ও আন্দুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরিকুল ইসলাম। স্কাউটস লিডার ও কাব লিডার নির্বাচিত হয়েছেন রায়পুর স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক নুরুল ইসলাম ও দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজুর রহমান।
নবনির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।