যশোর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মারুফুল ইসলাম কারাগারে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র  মারুফুল ইসলাম পুলিশের দায়ের করা কথিত নাশকতার মামলায় সোমবার (১৭ জুলাই) আদালতে আত্মসমর্পণ করেন। তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ মে কোতয়ালি থানা পুলিশের এসআই জয় বালা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ ৪৭ জনকে আসামি করে কথিত একটি নাশকতার মামলা দায়ের করেন। সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম এই মামলার এজাহারভুক্ত আসামি। তিনি ভারতে অবস্থানকালে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। পরে দেশে ফিরে এসে তিনি উচ্চ আদালতে জামিনের আবেদন জানালে ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন পান। অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার তিনি যশোরের আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।