ঝিকরগাছা সদর ইউনিয়ন বিএনপির দুটি ওয়ার্ডে কমিটি গঠন

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছা সদর ইউনিয়ন বিএনপির ৪ ও ৫নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৃথক দুটি সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আবু দাউদ। পরে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, সহ-সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও সম্মানিত সদস্য মমিনুর রহমান নির্বাচিত হয়েছেন। অপরদিকে পৃথক সভায় ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম নবি, সহ-সভাপতি ইসমাইল হোসেন, সহ-সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, যুগ্ম-সম্পাদক মনির হোসেন ও সাংগঠনিক সম্পাদক সাহেব আলী নির্বাচিত হয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোহাম্মদ শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক ইউপি সদস্য আয়ুব হোসেন, আব্দুল মাজিদ, মফিজুর রহমান, আব্দুল হাই, মোশারেফ হোসেন, মহিলাদল নেত্রী হিরামনি আক্তার, ইউপি সদস্য রওফুন্নেছা বেগম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম প্রমুখ।