জগদীশপুর তুলা বীজবর্ধন খামার পরিদর্শন কৃষি মন্ত্রণালয়ের দুই সচিবের

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)॥ চৌগাছার জগদীশপুরে তুলা গবেষণা ও বীজবর্ধন খামার পরিদর্শন করেছেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।  শনিবার দুপুরে কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব এটিএম সাহিদুল ইসলাম এবং উপ-সচিব চৌগাছা উপজেলার সাবেক নির্বাহী অফিসার সুষমা সুলতানা খামারে তুলা গবেষণা ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্প পরিদর্শনে আসেন। সচিবরা খামারে চাষকরা তুলা ক্ষেত পরিদর্শনের পাশাপাশি নির্মণাধীন গুদাম, নবনির্মিত সড়ক, তুলাচাষ পরবর্তী পেঁয়াজ, মুগডালসহ বিভিন্ন ধরনের চাষ করা ফসল ঘুরে ঘুরে দেখেন।
এ সময় তুলা বোর্ডের যশোর অঞ্চলের উপ-পরিচালক কামরুল হাসান, প্রকল্প পরিচালক ড. সীমা কুন্ডু, যশোরের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এনামুল কবির, জগদীশপুর তুলা গবেষণা ও বীজবর্ধন খামারের কটোন এগ্রোনোমিস্ট জুবায়ের ইসলাম তালুকদার, খামারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এমএ আবেদ আলী, তুলা উন্নয়ন কর্মকর্তা মীর শহিদুল ইসলামসহ খামারে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।