জাসদ নেতা মকবুল হোসেনের শোক সভা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা জাসদের সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড.রবিউল আলম। সভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আহসান উল্লাহ ময়না, যুগ্ম-সম্পাদক অ্যাড. আবুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপি, প্রচার সম্পাদক সোহেল আহমেদ, জাতীয় যুবজোট জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার মুকুল প্রমুখ। শোকসভায় জাসদ নেতাকর্মী ছাড়াও যশোরের বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ এইচ মুযাহারুল ইসলাম মন্টু, কাজী আব্দুস সবুর হেলাল, শরীফ খায়রুজ্জামান রয়েল ও আব্দুস সাত্তার, মশিউর রহমান, নজরুল ইসলাম সরদার। শোকসভা পরিচালনা করেন জাসদ নেতা মোস্তাফিজুর রহমান বাবর।