চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পাট দিবস উদযাপিত

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ ‘পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’ এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গায় জাতীয় পাট দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কোর্ট মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। সহকারী কমিশনার আশফাকুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পাট কর্মকর্তা রহিম ইসলাম। তিনি বলেন, জেলার ৪ উপজেলায় প্রকল্পের তালিকাভুক্ত কৃষক রয়েছে ১২ হাজার।

এছাড়াও বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, চাল ব্যবসায়ী আল আমিন, শিক্ষার্থী মাইসা প্রমুখ।

এসময় বক্তরা পরিবেশ দুষণরোধে পাটবস্ত্র ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।