ইরানে আয়াতুল্লাহ খামেনিকে শহীদ করার প্রতিবাদে মাহদী মিশনের বিক্ষোভ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় শহীদ করার প্রতিবাদে ইনকিলাব এ মাহদী মিশন যশোর বাংলাদেশের উদ্যোগে আরএন রোডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন ও আশার শক্তি, রাহবারে মুয়াজ্জাম আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনাইকে রহমাতুল্লাহে আলাইহে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় শহীদ করার প্রতিবাদে ইনকিলাব এ মাহদী মিশন, যশোর, বাংলাদেশের উদ্যোগে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন ইনকিলাব এ মাহদী মিশনের পরিচালক সিরাজুল ইসলাম সাহেবের সভাপতিত্বে আলোচনা করেন দানবীর হাজী মুহাম্মাদ মহসীন ইমামবাড়ী কার্যকরী সমন্বয় পরিষদের সভাপতি এহতেশাম উল আলম প্রতীক।

বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাহবুব শাহরিয়ার। দানবীর হাজী মুহাম্মাদ মহসীন ইমামবাড়ী কার্যকরী সমন্বয় পরিষদের উপদেষ্টা ও বিশিষ্ট মৎস্য গবেষক মোস্তফা খান ফিরোজ। দানবীর হাজী মুহাম্মাদ মহসীন ইমামবাড়ীর পেশ ইমাম ইকবাল হুসাইন ও হুজ্জাতুল ইসলাম কামরুজ্জামান আবীর।

হুজ্জাতুল ইসলাম মাওলানা আলী হায়দার আলে রাসূল পাবলিকেশনের সম্পাদক শাহবাজ আহম্মেদ মাওলানা মুসা ও রাসুল সা. এর আহলে বাইত আ. অনুসারী ও শুভাকাঙ্খী মুমিন মুমিনাগণ।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি শহরের আর.এন.রোড থেকে মনিহার চত্বর ঘুরে আর. এন রোডে শেষ হয়।