যশোরে জাতীয় পাট দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ শোভাযাত্রা ও আলোচনার সভার মধ্য দিয়ে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। শুক্রবার জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর যশোরের আয়োজনে দিবসটি পালিত হয়।

জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন, যশোরের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, যশোর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক হাফিজুর রহমান, মূখ্য পরিদর্শক তারেক রহমান বাপ্পি প্রমুখ। আালোচনা সভায় যশোরের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পাট চাষি, ব্যবসায়ী এবং পাটকল মালিকরা উপস্থিত ছিলেন।

এর আগে যশোরের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার বেলুন ফেস্টুন উড়িয়ে জাতীয় পাট দিবস উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।