রামপালে ড. মাহাবুব আহসান খানের জন্মদিন উপলক্ষে স্মারক আলোচনা

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের রামপালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অকাল প্রয়াত ডক্টর মাহাবুব আহসান খানের ৫৩ তম জন্ম দিন উপলক্ষে এক ভাষা শিক্ষা ও ডিজিটাল কন্টেন্ট তৈরির চ্যালেঞ্জ শীর্ষক স্মারক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে সভাপতিত্ব করেন আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার প্রকল্পের সদস্য ও এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ডক্টর রফিকুল্লাহ খান।
বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল পাঠাগারের আয়োজনে ও আমাদের গ্রাম‘র সহযোগিতায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার প্রকল্প পরিচালক রেজা সেলিম। অনুষ্ঠানে মূল বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান লিঠু, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক হাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের মন্জুরী কমিশনের উপপরিচালক মো. আ. মান্নান, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভিডিও কনফারেন্স সম্পর্কে আলোচনা করেন বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিক মোরসালিন নোমান, উপজেলা রিসোর্স সেন্টার খুলনার ইনস্ট্রাক্টর জগজ্জীবন জয়, প্রয়াত ডক্টর মাহাবুব আহসান খানের সহধর্মিণী নাইমা মিতা প্রমুখ।