পাইকগাছায় প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা উপজেলার সরল দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে সভাপতি প্রভাষক আছাবুর রহমান শিমুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। শিক্ষক রামপ্রসাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউআরসি ইনসট্রাক্টর ইমান উদ্দিন, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম, সাবেক সভাপতি সাংবাদিক আব্দুল আজিজ প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক ও শিক্ষার্থীদের ক্রেস্ট, উপহার ও পরীক্ষা উপকরণ প্রদান করা হয়।