বাহাদুরপুরে রিভলবার ও চাকুসহ যুবক আটক

গোপনে সংবাদ পেয়ে বুধবার রাতে অভিযান চালানো হয়

0
যশোরের বাহাদুরপুরে অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক
আটক শাহিনুর ও উদ্ধার রিভলবার-চাকু

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর সদরের বাহাদুরপুর থেকে রিভলবার ও চাকুসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক শাহিনুর রহমান বাহাদুরপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, বুধবার রাত ১১টার অভিযান চালিয়ে শাহিনুরকে আটক করা হয়।

র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শাহিনুর অবৈধ অস্ত্রসহ এলাকায় অবস্থান করছে । তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি রিভলবার ও একটি চাকু উদ্ধারসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।