যশোরে দুইদিনব্যাপী বক্সিং টূর্ণামেন্ট শুরু

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থার বক্সিং বডি বিল্ডিং ও ভারত্তোলন পরিষদের আয়োজনে সোমবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বক্সিং টুর্নামেন্ট। জিমনেসিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির। উদ্বোধনী দিনে ৯টি খেলা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় পুরস্কার বিতরনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের সমাপ্তি হবে। টুর্ণামেন্টে জেলার দশটি ক্লাব অংশ গ্রহণ করেছে। ক্লাবগুলো হলো, শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতিসংসদ, ওস্তাদ রবিউল হোসেন বক্সিং ক্লাব, যশোর পৌরসভা বক্সি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, রোকেয়া বক্সিং ক্লাব, মোমিন নগর প্রীতি পরিষদ, মোহাম্মদ আলী বক্সিং ক্লাব, যশোর ইন্সটিটিউট, যশোর বক্সিং ক্লাব ও শহীদ মশিয়ার রহমান বক্সিং ক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্সিং বডি বিল্ডিং ও ভারোত্তোলন পরিষদের সভাপতি মোহিত কুমার নাথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মিজা আখিরুজ্জামান সান্টু, যুগ্ম আহ্বায়ক শহীদ আহমেদ ও এবিএম আখতারুজ্জামান, সদস্য আনোয়ার হোসেন মোস্তাক, হিমাদ্রি সাহা মনি, এহসানুল হক সুমন, আনিসুজ্জামান পিন্টু, পরিষদের যৃগ্ম-সম্পাদক ইকরামুল কবির সুমন প্রমুখ।