যশোর বেজপাড়ার কুখ্যাত সন্ত্রাসী শুভ দুই সহযোগীসহ আটক,অস্ত্র-গুলি জব্দ

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বেজপাড়া ফুড গোডাউন এলাকার কুখ্যাত সন্ত্রাসী রাব্বি ইসলাম ওরফে শুভ ফের পুলিশের হাতে আটক হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ফুড গোডাউনের দক্ষিণ পাশ থেকে দুই সহযোগীসহ তাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ফেনসিডিল জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো-বেজপাড়া ফুড গোডাউন এলাকার রবিউল ইসলামের ছেলে রাব্বি ইসলাম ওরফে শুভ, ইমান আলীর ছেলে সবুজ ও বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার মিরাজ বিশ্বাসের ছেলে আলী রাজ বিশ্বাস ওরফে অপূর্ব।
পুলিশ জানায়, রাত সোয়া ১১ টার দিকে কোতয়ালি থানা পুলিশের একটি টিম বেজপাড়া ফুড গোডাউনের দক্ষিণ পাশে অভিযান চালায়। এ সময় পুলিশ দেখে পালানোর চেষ্টাকালে উল্লিখিত ৩ জনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে শুভ’র কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি ও ৮ বোতল ফেনসিডিল, অপূর্ব’র কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল এবং সবুজের কাছ থেকে ২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।
উল্লেখ্য, শুভ একজন কুখ্যাত সন্ত্রাসী। মাদক ব্যবসা, চাঁদাবাজি, মুক্তিপণ আদায়, বোমাবাজিসহ বহু অপরাধের সাথে জড়িত সে। তার অত্যাচারে এলাকার সাধারণ মানুষসহ ব্যবসায়ীরা অতিষ্ঠ। কুখ্যাত এই সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এর আগে বেশ কয়েকবার সে পুলিশের হাতে আটকও হয়েছে। তবে জেল থেকে ছাড়া পেয়ে সে আবারও সহযোগীদের নিয়ে অপরাধমূলক কর্মকা-ে লিপ্ত হয়।