যশোরে মাদক সংক্রান্ত মামলায় এক ব্যক্তির ১০ বছর জেল

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে মাদক সংক্রান্ত একটি মামলায় ইকবাল হোসেন নামে এক ব্যক্তির ১০ বছরের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাহমিদা জাহাঙ্গীর এই রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন চৌগাছা উপজেলার তারনিবাস গ্রামের মফিজুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. আসাদুজ্জামান আসাদ।
আদালতের বেঞ্জসহকারী সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী জানান, ২০১২ সালের ২৯ জুলাই ডিবি পুলিশের তৎকালীন এসআই শেখ কনি মিয়া মাদক বিরোধী অভিযানে চৌগাছা উপজেলার আফ্রার মোড় থেকে ইকবালকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সাথে তার কাছে থাকা একটি মোটরসাইকেল জব্দ করে ডিবি পুলিশ। এ ঘটনায় চৌগাছা থানায় মামলা করা হয়। এই মামলায় আসামি ইকবালের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত কারাদ-ে দ-িত করেন। আসামির উপস্থিতিতে এই মামলার রায় ঘোষণা করা হয়। পরে সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।