তারেক রহমানের যশোর আগমন ঘিরে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল; অমিতের উপস্থিতিতে উজ্জীবিত কর্মীরা

0
তারেক রহমানের যশোর আগমনকে স্বাগত জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিলে নেতৃত্ব দিচ্ছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।। ছবি: লোকসমাজ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৭ এপ্রিলের ঐতিহাসিক যশোর সফর সফল করার লক্ষ্যে শুভেচ্ছা মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়।

এদিনের মিছিলে প্রধান আকর্ষণ ও অনুপ্রেরণা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তার উপস্থিতি মিছিলে অংশগ্রহণকারী হাজার হাজার নেতাকর্মীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকালে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন এবং প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করে নিতে তাদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ জানান, ২৭ এপ্রিলের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে তারা বদ্ধপরিকর। প্রতিমন্ত্রীর সরাসরি অংশগ্রহণে তৃণমূলের কর্মীরা এখন আগের চেয়ে অনেক বেশি উজ্জীবিত। সফরকে কেন্দ্র করে যশোর জেলাজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।