যশোর উপশহর ইউনিয়ন বিএনপির নেতৃত্ব প্রত্যাশীদের মনোনয়নপত্র জমা

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের উপশহর ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদের নির্বাচনে নেতৃত্ব প্রত্যাশীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে জেলা বিএনপি কার্যালয়ে, দলের জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক ও নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন খোকনের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মীর নূর ইমাম। সভাপতি , সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এই শীর্ষ তিন পদের বিপরীতে ৮ জন নেতৃত্ব প্রত্যাশী মনোনয়ন জমা দেন। আগামী ২১ মে তারিখ জেলা বিএনপি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে।