সাংবাদিক এসএম মজনুর রহমান গুরুতর অসুস্থ, ঢাকায় স্থানান্তর

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর):
যশোরের অভয়নগরের জ্যেষ্ঠ সাংবাদিক এসএম মজনুর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকবার বমি করেন। পরে দ্রুত তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।

প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার রক্তচাপ কম পাওয়া গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

এসএম মজনুর রহমান দৈনিক লোকসমাজ পত্রিকার স্টাফ রিপোর্টার, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এবং লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের সঙ্গে যুক্ত রয়েছেন।

তার দ্রুত সুস্থতা কামনা করেছেন দৈনিক লোকসমাজের সম্পাদক নার্গিস বেগম, প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, নির্বাহী সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টুসহ পত্রিকার সাংবাদিক ও কর্মচারীরা।

এছাড়া তার রোগমুক্তি কামনা করেছেন লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক, সহসভাপতি অশোক কুন্ডু, যুগ্ম সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ জিয়াউর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ।