যশোরে স্কুল ক্রিকেটে কালেক্টরেট ফাইনালে

0

স্পোর্টস রিপোর্টা ॥ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের খেলায় প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করলো কালেক্টরেট স্কুল। গতকাল সোমবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল খেলায় জিলা স্কুলকে ৫ উইকেটে পরাজিত করে। খেলায় টসে জিতে জিলা স্কুল প্রথমে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বিধ্বংসী বোলিংয়ে ৩৭ ওভার ৩ বলে মাত্র ৯৭ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে সজল হাসান ১৮ এবং ইয়াসির আরাফাত ১৫ রান সংগ্রহ করেন। বল হাতে কালেক্টরেট স্কুলের তারিক সামি একাই প্রতিপক্ষ্যের ৬ জন ব্যাটসম্যানকে সাজ ঘরে ফেরান। এছাড়া সাদমান খান ২টি এবং নাইম হাসান ও তারিক মাহমুদ ১টি করে উইকেট লাভ করেন। জয়ের জন্য কালেক্টরেট স্কুল ৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৬ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষ্যে ব্যাট হাতে আদ্রিব জামান বর্ন ও আব্দুল্লাহ আল ফায়াদ ১৬ করে এবং অঞ্জন দেদবনাথ ও সাদমান খান ১২ করে রান সংগ্রহ করেন। বল হাতে জিলা স্কুলের সজল হাসান ৩টি এবং তাহসিন খান ও শিহাব শাহরিয়ার ১ টি করে উইকেট লাভ করেন।