পাইকগাছা উপজেলা ভূমি অফিসের কর্মচারীদের কর্মবিরতি পালন

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় উপজেলা সার্কেল ভুমি অফিসের কর্মচারীরা বেতন বৃদ্ধি ও পদবী পরিবর্তনের দাবীতে কর্মবিরতি পালন করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা ভুমি অফিসের সামনে ভুমি প্রশাসন সহকারী সমিতি কর্মবিরতি পালন করে। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী আঃ বারী, প্রতুল জোদ্দার, টিপু সুলতান, আঃ খালেক খান, আরিফুল ইসলাম ও মনিরুজ্জামান।