কেশবপুরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরের পাঁজিয়া এলাকায় মুক্তি ব্যানার্জি (৩৫) নামে এক যুবককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সূত্র জানায়, মঙ্গলবার রাতে পাঁজিয়া বাজার থেকে ভ্যানযোগে মুক্তি ব্যানার্জি নিজ বাড়ি মাদারডাঙ্গা গ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সামনে মোটরসাইকেল আরোহী যুবকরা তার মাথায় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এসময় পথচারীরা এগিয়ে আসলে যুবকরা ঘটনাস্থল ত্যাগ করে। কেশবপুর থানা পুলিশের ওসি (তদন্ত শিকদার) মতিউর রহমান জানান, এ ব্যাপারে থানায় এখনো কোন অভিযোগ দেয়া হয়নি।