শাখারীকাঠী গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের কচুয়ায় শাখারীকাঠী গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় নিমাই চন্দ্র দাসের আশ্রমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডা. দুলাল কৃষ্ণ রায়। বাধাল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার আলতাফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি নকিব সিরাজুল হক, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান, মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাস, ঋষিকেশ দাস, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের খান প্রমুখ। এর আগে সকালে শাখারীকাঠী বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করেন স্থানীরা।