বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু’র স্ত্রীর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু’র স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত অ্যাড. সাবিহা ইসলামের সুস্থতা কামনা করে খুলনার খানজাহান আলী থানা যুবদলের উদ্যোগে বিভিন্ন মসজিদে দোয়ার অনুষ্ঠান হয়েছে। খুলনা মহানগর যুবদলের সহ-সভাপতি মোল্লা সোলায়মান হোসেনের ব্যবস্থাপনায় শুক্রবার বাদ জুমা মসজিদগুলোতে দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা জি এম কামরুজ্জামান, শাহাদাত হোসেন সাজু, শেখ রবিউল ইসলাম, মো. এনামুল, রফিকুল ইসলাম সুজা, ইসমাইল হোসেন বাবু, মো. আলম, আহসান আলী রনি, মো. রানা, মো. শামিম আহম্মেদ, মো. সলেমান, মো. রফিকুল ইসলাম, শেখ জিয়া, মো. মারুফ, জুয়েল হাওলাদার, মো. জসিম, কামাল হোসেন প্রমুখ। অপরদিকে অ্যাড. সাবিহা ইসলামের আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ। এরা হলেন-খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আল আমিন হোসেন, লিমন মোল্যা, বিল্লাল কাজী, কামরুল ইসলাম, ইমদাদ মোড়ল, টগর মোড়ল, আল আমিন, মো. ফারুক, সাহেব আলী, শরিফুল ইসলাম, আবিদ খান, ওবায়দুল শেখ প্রমুখ।