শার্শা সীমান্ত থেকে ৪৬০ বোতল ফেনসিডিল জব্দ

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শার শালকোনা সীমান্ত থেকে রবিবার সকালে ৪৬০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি। স্থানীয় সূত্রে জানা গেছে, করোনার কারণে লকডাউনের মধ্যে সীমান্তের মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। সাধারণ কাজ , ব্যবসা বাণিজ্য না থাকায় এক শ্রেণির চোরাকারবারী মাদক ব্যবসায় ঝুঁকে পড়েছে। যে কারণে শার্শার শালকোনা, শিকারপুর, ধান্যখোলা, ঘিবা, সাদিপুর, বড়আঁচড়া, গাতিপাড়া, দৌলতপুর, পুটখালী, ভুলোট, গোগা ও রুদ্রুপুর সীমান্তে পর্যাপ্ত পরিমানণ মাদক ব্যবসা চলছে। শার্শা, বাগআঁচড়া ও বেনাপোল পুলিশ প্রশাসনের সাথে আঁতাত করে এসব ব্যবসা সিন্টিকেটের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ আছে। ৪৯ বিজিবি’র শালকোনা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম বলেন.ালকোনা মাঠের মধ্যে মেইন পিলার ৩০ হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৪৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। বিজিবি’র অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।