ঝিনাইদহে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ সদর উপজেলার বাইশেরদাঁড় গ্রামে বিষধর সাপের কামড়ে সোহেল রানা (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোহেল রানা রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ও বাইশেরদাঁড় গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয় ইউপি মেম্বার আমির হোসেন জানান, বৃহস্পতিবার রাতে গ্রামের বেড়াশুলা মোড়ের মাঠে তিনি পুকুর পাহারা দিতে যান। এ সময় তাকে বিষধর সাপে দংশন করলেও তিনি বুঝতে পারেননি। রাত ৩ টার দিকে বাড়িতে এসে শোবার পর যন্ত্রণা শুরু হয়। এরপর পরিবারের লোকজন স্থানীয় খোকন কবিরাজের কাছে নিয়ে শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত ঝাঁড়ফুক করান। অবস্থার অবনতি ঘটলে প্রথমে রানাকে ঝিনাইদহ ও পরে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফেরিঘাটে পৌঁছলে তিনি মারা যান।