২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

0
নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা; জানালেন শিক্ষামন্ত্রী।। ছবি: সংগৃহীত

সেশনজট কমিয়ে আনার লক্ষ্যে ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি সংক্রান্ত নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরবর্তী সময় এবং বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে পরীক্ষার যে সময়সূচি এলোমেলো হয়ে গিয়েছিল, তা পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ করতে চায় মন্ত্রণালয়।

ড. এহছানুল হক মিলন আরও জানান, একই পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাও নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে আনা হবে। মূলত শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে সময় সাশ্রয় এবং দীর্ঘদিনের সেশনজট নিরসনকেই এই মুহূর্তে অগ্রাধিকার দিচ্ছে সরকার।