করোনাভাইরাস প্রতিরোধে সিভিল সার্জনের কাছে ফেসশিল্ড হস্তান্তর

0

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের কাছে শুক্রবার ১শ পিস ফেসশিল্ড হস্তান্তর করা হয়েছে। চিকিৎসকদের জন্য করোনা দুর্যোগ উত্তরণে গণ কমিটি যশোরের যুগ্ম আহ্বায়ক ডা. আহসান কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ উপকরণ হস্তান্তর করে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইকবাল কবির জাহিদ, আবুল হোসেন শ্রমিক নেতা মাহবুব মজনু, অ্যাড. কাজী ফরিদুল ইসলাম, অর্চনা বিশ্বাস, হারুন অর রশিদ, মাহমুদ হাসান বুলু, নাজিম উদ্দিন, জিল্লুর রহমান ভিটু, তসলিমুর রহমান, সানোয়ার আলম দুলু, শরিফ বাপ্পি, শেখ আলাউদ্দিন, কৌশিক রায়, জাকির হোসেন প্রমুখ। ফেসশিল্ড হস্তান্তরের ভেতর দিয়ে করোনা দুর্যোগ উত্তরণে গণ কমিটির কার্যক্রম শুরু হ’ল। বিজ্ঞপ্তি