দিঘলিয়ার গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭৭ হাজার টাকা ছিনতাই

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মহেশ্বরপুরের আব্দুল খালেকের ছেলে গরু ব্যবসীয় রুবেল শেখ (৩২) কে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গত শনিবার রাত ৮ টায় নিজ বাসা থেকে মোটরসাইকেলযোগে কেবলঘাটে যাওয়ার পথে ৮ নম্বর মহেশ্বরপুর ঘোষগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসামাত্র সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে রামদা দিয়ে মাথা ও বাম পায়ে হাঁটুর নিচে কুপিয়ে মারাত্মক জখম করে। এছাড়া হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তার গরু বিক্রির ৭৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় রুবেলের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় রুবেলের পিতা আব্দুল খালেক শেখ দিঘলিয়া থানায় ৮ জন ও অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিরা হলো মহেশপুর এলাকার মো, হানিফ, মো. সেলিম, মফিজ উদ্দিন, ইজদিয়া, ফরহাদ আরাফাত আল আমিন। ঘটনায় জড়িত ও এজাহার নামীয় আসামিরা পুনরায় প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ কাউকে আটক করতে পারেনি ।