ডুমুরিয়ায় গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে সোনামুখ বৃত্তি প্রদান

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ করোনা পরিস্থিতি এবং পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলার গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার আন্দুলিয়া ঈদগাহ ময়দানে নিরাপদ দূরত্ব বজায় রেখে এবং সরকারী নির্দেশনা মেনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ২’শ শিক্ষার্থীদের মাঝে সোনামুখ বৃত্তি প্রদান করা হয়। সেচ্ছাসেবি সংগঠন ওয়াসেক আলী শিক্ষা প্রকল্প, সখিনা আলী সেবা প্রকল্প ও সোনামুখ পরিবারের আয়োজনে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহনাজ বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ওয়াসেক আলী শিক্ষা প্রকল্প, সখিনা আলী সেবা প্রকল্প পরিচালক আলহাজ শেখ আব্দুল জলিল। আলোচনা করেন ওয়াসেক আলী শিক্ষা প্রকল্প, সখিনা আলী সেবা প্রকল্প প্রতিষ্ঠাতা সিআইপি এ এম হারুনার রসিদ, প্রকল্প সম্পাদক আনোয়ার হোসেন আকুঞ্জী, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, কবি শেখ আজিজুর রহমান প্রমুখ। অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প সদস্য এস এম মেসবাহুল আলম টুটুল, আলহাজ শাহজান আলী আকুঞ্জী,, এ এম এমদাদুল হক, ইয়াসিন মোল্যা, ডা. আব্দুল জলিল, কবি নিলুফা, সোনামুখ বিএল কলেজ শাখার রবিউল ইসলাম, ফাতেমা জান্নাতি টুম্পা, মেরাজুল ইসলাম প্রমুখ।