যশোর কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে রায়হানুল হক নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার হাজতি নম্বর ৫৭০৭/২৫।

মৃত রায়হানুল হক কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মল্লিকপুর গ্রামের আইয়ুব আলীর পুত্র।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আবিদ হোসেন জানিয়েছেন, কারাগারের অভ্যন্তরে রায়হানুল হক অসুস্থ হয়ে পড়লে দ্রুত কারারক্ষীদের পাহারায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৫টা ৩৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কারাগার সূত্রে জানা গেছে, হাজতি রায়হানুল হক কুষ্টিয়ার মিরপুর থানার একটি ডাকাতি মামলার আসামি ছিলেন। ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।