ঝিনাইদহে ট্রাক চাপায় ২ কিশোর মোটরসাইকেল আরোহী নিহত

সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট

0
ঝিনাইদহ-সড়ক দুর্ঘটনা
ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী কিশোর নিহত
ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ:
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামে দুই  মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে ও সোহান আহমেদ একই গ্রামের শিপন আহমেদের ছেলে।
ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, আরিফ হোসেন ও সোহান আহমেদ নামে দুই কিশোর মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহ শহর থেকে গ্রামে ফিরছিল। পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল এলাকায় পৌছলে মাহিন্দ্র গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে। সেসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি শামসুল আরেফিন বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।