বাম জোটের মিছিলে পুলিশের বেধড়ক লাঠিপেটা, সাকিসহ আহত ৩৬
লোকসমাজ ডেস্ক ॥ বাম গণতান্ত্রিক জোটের মিছিলে দুই দফা বেধড়ক লাঠিপেটা করেছে পুলিশ। এতে গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকিসহ কমপে ৩৬ জন আহত হয়েছেন। সোমবার বেলা ১টার দিকে হাইকোর্টের কাছে কদম ফোয়ারা ও মৎস্য ভবনের মোড়ে দুই দফায় এ ঘটনা ঘটে। একাদশ জাতীয় সংসদের বর্ষপূর্তিতে আটটি বাম দলের এই জোট গতকাল ‘গণতন্ত্রের কালো দিবস’ পালন উপলে জাতীয় প্রেসকাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে দুপুর পৌনে ১টার দিকে তারা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা হন। হাইকোর্টের কাছে কদম ফোয়ারার সামনে পুলিশের প্রথম বাধার মুখে পড়ে মিছিলটি। ব্যারিকেড ভেঙে মিছিলটি সামনের দিকে এগোতে থাকে। ওই সময় পুলিশ জোটের মিছিলে লাঠিপেটা করে। পুলিশের বাধা উপো করে মিছিলটি সামনের দিকে এগোলে দুপুর ১টার দিকে মৎস্য ভবনের সামনে দ্বিতীয় ব্যারিকেডের সামনে পড়ে। এ সময় পুলিশের ধাওয়া ও লাঠিপেটায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকিসহ কমপে ৩৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজন নারী নেতাকর্মীও রয়েছেন। গত বছরের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে দিনটিকে কালো দিবস হিসেবে পালন করছে এই জোট। কর্মসূচির মধ্যে ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা। এই জোটে রয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাসদ (মার্ক্সবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সিপিবি নেতা ক্বাফী রতন সাংবাদিকদের বলেন, পুলিশের হামলায় জোটের নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকীসহ ২৫-২৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশের হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসকাবের সামনে বিােভ সমাবেশ ডেকেছে গণতান্ত্রিক বাম জোট। এবিষয়ে ডিএমপি রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান সাংবাদিকদের বলেন, “আমরা তাদের (বাম জোটের নেতাদের) অনুরোধ করেছিলাম যেন ব্যারিকেড না ভাঙে। কিন্তু তাদের নেতা-কর্মীরা কথা শোনেননি। তারা প্ল্যাকার্ডের সঙ্গে থাকা লাঠি ও বাঁশ দিয়ে পুলিশের উপর হামলা করে। “পরে আমাদের পাঁচ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন দুজন। আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। পরে আমরা তাদের সরিয়ে দিয়েছি।” রমনা থানার ওসি মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমরা চার পাঁচ জনকে পুলিশ হেফাজতে নিয়েছি। ভিডিও ফুটেজ দেখে আমরা ব্যবস্থা নেব।” মিছিল থেকে যুব ইউনিয়নের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক শরিফুল আনোয়ার সজ্জন ও ছাত্র ইউনিয়ন নেতা জুবায়ের আহম্মেদ সজল, তেমজুর সমিতির কর্মী ওয়াহিদুজ্জামান ও বাসদের কর্মী তামিমকে পুলিশ আটক করেছে বলে ক্বাফী রতন জানান।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ২৫৮ আসনে জয় পেয়ে টানা তৃতীয় মেয়াদে মতায় আসে আওয়ামী লীগ। ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করে বাম জোট। বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টও ওই নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তোলে। নির্বাচনের বছরপূর্তির দিনটি ‘কালো দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়ে গতকাল সোমবার জেলায় জেলায় কালো পতাকা মিছিলের কর্মসূচি করা হয় বাম জোটের প থেকে। সে অনুযায়ী সোমবার সকালে ঢাকায় জাতীয় প্রেস কাবের সামনে বিােভ সমাবেশে মিলিত হন বাম জোটের নেতাকর্মীরা। সেখানে তারা স্লোগান ধরেন- ‘স্বৈরাচারের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’। সমাবেশ শেষে বাম জোটের নেতাদের কালো পতাকা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা হয়। সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক শাহ আলম, বাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক আবদুল্লাহ আল ক্বাফী রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু সমাবেশে অংশ নেন। সমাবেশে সিপিবি সভাপতি বলেন, ‘ভুয়া নির্বাচনের’ মাধ্যমে যে সরকার মতায় বসে আছে, তাকে ভুয়া সরকার ছাড়া আর কিছু বলে আখ্যা দেওয়া যায় না। ‘গণআন্দোলনের’ মুখে সরকারের পতন ঘটিয়ে বাম গণতান্ত্রিক জোটের ‘বিকল্প সরকার’ প্রতিষ্ঠা করতে হবে। সাইফুল হক বলেন, বিরোধী দলকে দমন করতে সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস লেলিয়ে দিয়েছে। গণতান্ত্রিক দল হিসেবে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে; নৈতিক পরাজয় হয়েছে। চরমপন্থী রাজনৈতিক দলে পরিণত হয়েছে এ দল। বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘বিশ্ববেহায়া’ আওয়ামী লীগ সরকারকে মতা থেকে নামানোই এখন প্রধান রাজনৈতিক কর্তব্য। ক্ষমতার মসনদ থেকে যত দ্রুত তাদের নামানো যাবে, ততই দেশের জন্য মঙ্গল।
ঝিনাইদহে পুলিশি বাধায় বিএনপির গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি পণ্ড
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ পুলিশের বাধার মুখে ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত গণতন্ত্র হত্যা দিবস পালনের কর্মসূচি পণ্ড হয়ে গেছে। সোমবার দুপুরে প্রতিবাদ সমাবেশ শুরু হওয়ার প্রাক্কালে এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ের সামনে পুলিশ এসে সমাবেশ পণ্ড করে দেয়। পুলিশের বাধা পেয়ে বিএনপি নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ের মধ্যে আলোচনা শুরু করলে সেখানেও পুলিশ ঢুকে বাধা দিয়ে সমাবেশ বন্ধ করে দেয়। কর্মসূচিতে ঝিনাইদহ জেলা বিএনপির আহবায়ক মুক্তিযোদ্ধা অ্যাড. এস এম মশিয়ূর রহমান, ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. এম এ মজিদ, বিএনপি নেতা মো, আক্তারুজ্জামান, মো. জাহিদুজ্জামান মনা, অ্যাড. মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস (ছোট মজিদ), মো. আশরাফুল ইসলাম পিন্টু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে কালীগঞ্জ উপজেলা শাখা ও পৌর বিএনপির উদ্যোগে গণতন্ত্র হত্যা দিবস উপলে বিােভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। কালীগঞ্জ হাসপাতাল সড়কস্থ বিএনপি দলীয় কার্যালয়ে কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আতিয়ার রহমানের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, আনোয়ারুল ইসলাম রবি, আব্দুল মান্নান মনা, আব্দুল ওয়াহেদ, আশরাফ আলী প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা ৩০ ডিসেম্বরের রাতকে কালোরাত আখ্যায়িত করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেন।
মহেশপুরে জিয়া খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুরে জিয়া খালের জায়গা দখল করে স্থাপনা গড়ে তোলা হচ্ছে। খালের মধ্যে সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি ভবন নির্মাণ কাজ শুরু করলে স্থানীয় ভূমি অফিস বাধা দেয়। তিনি বাধা শোনেননি। এখন খালের মধ্যে ময়লা ফেলে ভরাট শুরু করেছেন। এলাকাবাসীর অভিযোগ, এই খাল বন্ধ হয়ে গেলে বর্ষা মৌসুমে তাদের এলাকার কয়েকটি গ্রামের বাড়িঘর ও মাঠের ফসল পানিতে ডুবে যাবে। কিন্তু দখলদাররা জনগণের সমস্যার কথা না ভেবে দখল অব্যাহত রেখেছেন।
সরেজমিনে দেখা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ-জীবননগর সড়কের মহেশপুর উপজেলার ফতেপুর থেকে একটি খাল খালিশপুর বাজারের পশ্চিমপাশ দিয়ে কপোতাক্ষ নদে এসে মিশেছে। এই খাল দিয়ে কানাইডাঙ্গা, রাখালভোগা, ফতেপুর, কৃষ্ণচন্দ্রপুর, পুরন্দপুর, সড়াতলা, গোয়ালহুদাসহ বেশ কয়েকটি গ্রামের মাঠের পানি কপোতাক্ষ নদে এসে পড়ে। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন বলে খালটির নাম জিয়া খাল নামে সবার কাছে পরিচিত। এই খালের গোয়ালহুদা অংশে বেশ কয়েকটি স্থাপনা গড়ে উঠেছে। খালের জায়গা দখল করে চাষাবাদ করা হচ্ছে। সড়াতলা গ্রামের সাজ্জাদ হোসেন খালের জায়গা দখল করে পাকা স্থাপনা তৈরির চেষ্টা করছেন। সাজ্জাদ হোসেন খালের জায়গা কিনে বাড়ি নির্মাণ ও একটি করাতকল স্থাপন করেন। এ বিষয়ে সাজ্জাদ হোসেন জানান, ভূমি অফিসের পক্ষ থেকে নির্মাণ বন্ধ করে দেয়া হলে তিনি আর কোনো কাজ করেননি। তাছাড়া খালের মধ্যে যে কাঠের ময়লা ফেলা হচ্ছে এগুলো তিনি পরিষ্কার করে দেবেন বলে জানান। এ বিষয়ে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, খালের মধ্যে যে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা করা হয়েছিল সেটা তারা বন্ধ করে দিয়েছেন। এরপর ময়লা ফেলে ভরাট করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সেনাবাহিনীর উদ্যোগে শৈলকুপায় গবাদিপশুর চিকিৎসা ক্যাম্প
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ যশোর সেনানিবাসের মিলিটারি ফার্মের উদ্যোগে ঝিনাইদহে দিনব্যাপী গবাদিপশু ও হাঁস-মুরগির চিকিৎসা ও টিকাদান ক্যাম্প অনুষ্ঠিত হয়। সোমবার সকাল থেকে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ ক্যাম্প শুরু হয়। ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় এ চিকিৎসা সেবা দেয়া হয়। উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিভিন্ন রোগে আক্রান্ত শত শত গরু-ছাগল, হাঁস-মুরগি ও পশুপাখি নিয়ে আসেন কৃষক ও খামারিরা। চিকিৎসার পাশাপাশি ফ্রি ওষুধ বিতরণ করা হয়। এ সময় সংসদ সদস্য আব্দুল হাই, উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, শৈলকুপা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন মো. মামুনসহ যশোর সেনানিবাসের মিলিটারি ফার্মের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত
বাগেরহাট সংবাদদাতা ॥ গতকাল সোমবার বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব (৩৮)। তিনি বাগেরহাট শহরের হরিণখানা এলাকার নুরুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রকিবুল ইসলাম রকিব মোটরসাইকেলে মোংলা থেকে বাগেরহাটে ফিরছিলেন। পথে খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজ বাজার এলাকায় চলন্ত ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। লোকজন তাকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। মোংলা থানা পুলিশের ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, দিগরাজ এলাকায় সড়ক দুর্ঘটনায় রকিবুল ইসলাম রকিব নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন বলেন, দুর্ঘটনার শিকার রকিব মোংলায় ব্যবসা করতেন। বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে সকলে শোকাহত। এদিকে যুবদল নেতার রকিবের মৃত্যুতে জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ দলীয় নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আনিছুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক। বিশেষ অতিথির বক্তৃতা করেন রনজিত কুমার সরকার, মোমিন সরদার, আজিজুর রহমান, আজিজুল হাকিম, মাহবুব জোয়াদ্দার, দেলুটি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বিনয় কৃষ্ণ রায়, শিক্ষিকা কণিকা মন্ডল, নুর ইসলাম গাজী, শৈলেন্দ্রনাথ রায়, কৃষ্ণা গাজী, মোল্লা আনিছুর রহমান, আবু বকর সিদ্দিক, আজিজুর রহমান লাভলু, আবুল কালাম সরদার প্রমুখ।
শেখ হাসিনার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে:খুলনায় মঞ্জু
খুলনা ব্যুরো ॥ অবিলম্বে জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার ল্েয নির্বাচনী তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। একই সাথে তিনি নির্বাচন কমিশনসহ পুলিশ-র্যাব-গোয়েন্দা সংস্থা ও জনপ্রশাসনের যে সব শাখা মধ্যরাতের ভোট ডাকাতিতে অংশ নিয়েছিল তার সবগুলি পুনর্গঠনেরও দাবি জানিয়েছেন। ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নজিরবিহীন ভোট ডাকাতির মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণের প্রতিবাদে অনুষ্ঠিত বিােভ সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এ দাবি জানান। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে সংগঠনের নগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালিত হয়।
নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, সেদিন জেলা প্রশাসক-পুলিশ কমিশনার-পুলিশ সুপারসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা মিটিং করে নৌকাকে জেতানোর সিদ্ধান্ত নিয়েছিল। র্যাব-পুলিশ-বিজিবি-গোয়েন্দা সংস্থা পাড়ায় মহল্লায় দুরমুজ বাহিনীর ন্যায় আচরণ করেছিল। পোলিং এজেন্টদের গণগ্রেফতার, কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তান্ডব চালিয়ে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছিল। সারা দেশে ঐক্যফ্রন্টের প্রার্থীদের ওপর হামলা চালানো হয়েছিল। রক্তাক্ত ত-বিত প্রার্থীরা প্রশাসনের কাছে আশ্রয় পায়নি। গণতন্ত্রের হাজার বছরের ইতিহাসে এমন নজিরবিহীন ঘটনার জন্ম দেওয়ার দায়ে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, দিবসটি স্মরণে আমরা কালো পতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারণ করেছি। কালো পতাকার মাহাত্ম্য কি তা শেখ হাসিনা বোঝেন না। যেমনটি বুঝতেন না তার পিতা। পিতা চেয়েছিলেন বাকশাল কায়েমের মাধ্যমে চিরদিন মতায় থাকবেন। আর শেখ হাসিনা চান সব কিছুকে নিয়ন্ত্রণে নিয়ে ২০৪১ সাল পর্যন্ত মতা দখলে রাখতে। কিন্ত তার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। জনবিরোধী দেশবিরোধী লুটেরা সরকারের বিরুদ্ধে জনগণের আন্দোলনের বিজয় হবে। সভা থেকে প্রতিহিংসার মামলার রায়ে কারাবন্দি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সারা দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সকল মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, অধ্য তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মনিরুজ্জামান মন্টু, খায়রুল ইসলাম জনি, মোল্লা মোশারফ হোসেন মফিজ, রেহানা আক্তার, মাহবুব হাসান পিয়ারু, মুজিবর রহমান, হেলাল আহমেদ সুমন, মোল্লা কবির হোসেন, জুলকার নাইন প্রমুখ। এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল সমাবেশে যোগ দেয়। সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করেন।
লোহাগড়ায় ধর্ষণের অভিযোগে যুবক আটক
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে আলামিন মোল্লা (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে নড়াইল সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে গত ৩ ডিসেম্বর সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে ছাত্রীর বাড়ির সামনে থেকে ইতনা গ্রামের সাত্তার মোল্লার ছেলে আলামিন মোল্লা নিজ বাড়ি ইতনা গ্রামে নিয়ে যায়। বাড়িতে আটকে রেখে দীর্ঘদিন ধরে সে ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। গত রবিবার ফোনে বিষয়টি ছাত্রী তার মা-বাবাকে জানালে তারা রবিবার রাতে লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে লোহাগড়া থানা পুলিশ ইতনা গ্রামে আলামিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই ছাত্রীর সাথে যুবকের প্রেমজ সম্পর্ক চলছিল বলে সূত্র জানায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. এনামুল এ বিষয়ে বলেন, ’ছাত্রীর পিতা বাদী হয়ে রবিবার লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন’। তিনি আরো জানান, সোমবার সকালে নড়াইল সদর হাসপাতালে ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া সে আদালতে জবানবন্দি দিয়েছে। আলামিন মোল্লাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।










