দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি

0
টানা ৩ দিনের ছুটির নোটিশ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা; রোববার থেকে শুরু হচ্ছে এই ছুটি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক॥ দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে। বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, আগামীকাল রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে এই ছুটি চলবে আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার ১২ এপ্রিল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্যবাহী ‘বৈসাবি’ উৎসব, সোমবার ১৩ এপ্রিল ‘চৈত্র সংক্রান্তি’ এবং মঙ্গলবার ১৪ এপ্রিল বাঙালির প্রাণের উৎসব ‘পহেলা বৈশাখ’ উপলক্ষে সব প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকবে। রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে পৃথক নোটিশের মাধ্যমে ছুটির বিষয়টি শিক্ষার্থী ও অভিভাবকদের নিশ্চিত করেছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ১২ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত স্কুল ও কলেজ শাখার শ্রেণি পাঠদানসহ সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। টানা ৩ দিনের এই ছুটি শেষে আগামী বুধবার (১৫ এপ্রিল) থেকে যথারীতি সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।