আন্তর্জাতিক সংবাদ

0

ইরাকে দূতাবাসে হামলা: মধ্যপ্রাচ্যের পথে ৪ হাজার মার্কিন প্যারাট্রুপার
লোকসমাজ ডেস্ক ॥ বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে ৪ হাজার প্যারাট্রুপার পাঠাচ্ছে ওয়াশিংটন। আগামী ৪ দিনে পর্যায়ক্রমে কুয়েতে অবতরণ করবে এসব মার্কিন সেনা। ডেইলি মেইল জানায়, মার্কিন সেনাবাহিনীর ৮২তম এয়ারবর্ন ডিভিশনের সৈন্যদের মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে ওয়াশিংটন। ইতিমধ্যে ৭৫০ জন প্যারাট্রুপার কুয়েতের পথে যাত্রা করেছে বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন। মার্কিন দূতাবাসে হামলার জন্য প্রতিবেশী ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার পর এমন সিদ্ধান্ত নিল ওয়াশিংটন। ইংরেজি নববর্ষের প্রাক্কালে এক টুইটে ডোনাল্ড ট্রাম্প বলেন, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হলে ইরানকে ‘অনেক বড় মাশুল দিতে হবে।’ যদিও মার্কিন দূতাবাসে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান সেই সঙ্গে এই ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছে দেশটি।

দাবানল থেকে যেভাবে ২০০ প্রাণীকে বাঁচালেন চিড়িয়াখানার পরিচালক
লোকসমাজ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল থেকে ২০০ পশুকে নিজের ঘরে নিয়ে বাঁচালেন চিড়িয়াখানার পরিচালক। বিবিসি জানায়, নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের মোগো শহরের চিড়িয়াখানাটি দেশটির সবচেয়ে বেশি প্রাইমেট প্রজাতির সংগ্রহশালা। এ ছাড়া আছে জেব্রা, গন্ডার ও জিরাপের বিশাল সংগ্রহ। দেশটির ভয়াবহ দাবানলের মুখে পড়ে মোগো জু নামে চিড়িয়াখানাটি। তবে মোগো জু’র পরিচালকের সাহসিকতায় দাবানলের আগুন থেকে বেঁচে যায় চিড়িয়াখানাটির পশুপ্রাণীগুলো। বানর, পান্ডা এমনকি বাঘের মতো হিংস্র প্রাণীরও অস্থায়ী আবাস হয়ে উঠে ওই কর্মকর্তার ঘর। চিড়িয়াখানার পরিচালক চ্যাড স্ট্যাপলস জানান, পরিস্থিতি ছিল খুব ভয়াবহ, অকল্পনীয়, শেষ বিচারের দিনকে মনে করিয়ে দেয়। মঙ্গলবার নিউ সাউথ ওয়েলসের ওই এলাকাটি ছেড়ে আসার জন্য সেখানকার মানুষকে নির্দেশ দিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ। কিন্তু চিড়িয়াখানাটিকে ছেড়ে যায়নি এর কর্মকর্তারা। তারা সিদ্ধান্ত নেন যেভাবেই হোক প্রাণীগুলোকে বাঁচাবেন। শেষমেস স্ট্যাপলেসের বাড়িতেই আশ্রয় মেলে বিপুল সংখ্যক এই প্রাণীর। চিড়িয়াখানাটির এই পরিচালক বলেন, ‘এই মুহূর্তে আমার ঘরের সবগুলো কক্ষই প্রাণীরা দখল করে আছে। তারা নিরাপদ এবং সুরক্ষিত আছে। একটি প্রাণিও হারিয়ে যায়নি।’

বর্ষবরণের রাতে লিফট ছিঁড়ে ছেলে, মেয়ে, নাতিসহ শিল্পপতির মৃত্যু
লোকসমাজ ডেস্ক ॥ বর্ষবরণের রাতে লিফট ছিঁড়ে পড়ে ভারতীয় শিল্পপতি পুনিত আগরওয়াল ও তার পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর জেলার ২৫ কি.মি দূরের পাটালপানিতে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, পাটালপানিতে নিজের ফার্ম হাউসে পরিবারের লোকজনের সঙ্গে পার্টি করছিলেন পুনিত আগরওয়াল। সন্ধ্যায় পরিবার ও বন্ধুবান্ধবের কয়েকজনকে নিয়ে লিফটে করে নিচে নামছিলেন তিনি। এ সময় তার ছিঁড়ে সজোরে মাটিতে আছড়ে পড়ে লিফট। ঘটনাস্থলেই মৃত্যু হয় পুনিতসহ ছয়জনের। এই দুর্ঘটনায় পুনিত আগরওয়ালসহ মৃত্যু হয়েছে তার ছেলে মুকেশ, মেয়ে পালক, জামাই পলকেশ ও নাতি নভি এবং গৌরবের। গৌরব আগরওয়াল মুম্বাইয়ের বাসিন্দা। ৩১ ডিসেম্বর রাতে তিনি সপরিবারে ওই পার্টিতে উপস্থিত ছিলেন । দুর্ঘটনায় গুরুতর জখম তার তার স্ত্রী নিধির অবস্থা আশঙ্কাজনক। ভারতের শিল্পপতির মধ্যে বেশ জনপ্রিয় পুনিত আগরওয়ালের কন্ট্রাক্টরের বিশাল ব্যবসা রয়েছে। তার কোম্পানি পাথ ইন্ডিয়া সেতু ও হাইওয়ে নির্মাণের কাজের সঙ্গে জড়িত।

ছাত্রলীগকে নীতি আদর্শ নিয়ে চলতে হবে : প্রধানমন্ত্রী

0

লোকসমাজ ডেস্ক ॥ দেশ পরিচালনায় ভবিষ্যতের নেতৃত্ব বের করে আনতে ছাত্রলীগকে নীতি আর আদর্শের রাজনীতির চর্চা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠন। এই সংগঠন করতে হলে নীতি আর আদর্শ নিয়ে রাজনীতি করতে হবে। সংগঠনকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতের নেতৃত্ব বেরিয়ে আসে।’
এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, পাকিস্তানী গোয়েন্দা সংস্থার ডকুমেন্টরি যেগুলো প্রকাশ করছে সরকার, সেগুলো পড়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, ‘এসব থেকে ইতিহাসের অজানা অনেক অধ্যায় জানা যাবে।’ বাংলাদেশের প্রতিটি সংগ্রামে ছাত্রলীগের অবদান স্মরণ করে সংগঠনটি গড়ে তোলার প্রেক্ষাপটও তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “ছাত্রলীগ প্রতিটি আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ছাত্রলীগ এমন একসময়ে জন্মলাভ করেছে, যখন বাঙালির ভাষার অধিকার কেড়ে নেয়ার চেষ্টা হচ্ছিল। পাকিস্তানি সেই শোষণ থেকে মুক্তি দেয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন সংগ্রাম শুরু করেন। বাঙালির মাতৃভাষার সংগ্রাম শুরু করার জন্য ছাত্রলীগ গড়ে তোলেন। আরো কয়েকটি সংগঠনকে নিয়ে এই আন্দোলন শুরু করেন। ১১মার্চ ১৯৪৮ সালে যে আন্দোলনটা শুরু হয়েছিল। তখন রাষ্ট্রভাষার আন্দোলন করতে গিয়েই বঙ্গবন্ধু কারাবন্দি হন।
‘নিজের জীবনে কী পাবেন, কী পাবেন না, তা নিয়ে কোনো চিন্তা ছিল না তার। বাঙালির অধিকার প্রতিষ্ঠা করতে তার সব সংগ্রাম। স্বাধীনতা অর্জন করাটাই তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ছিল। যেজন্য কারাগারই হয়ে উঠেছিল তার বাড়িঘর।” ‘স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ধাপে বঙ্গবন্ধু ছাত্রলীগকে দিয়ে বাঙালির মুক্তির সংগ্রামকে জাগ্রত করে সবার মাঝে ছড়িয়ে দিয়েছিলেন’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সমগ্র বাংলাদেশে নিউক্লিয়াস ফর্ম করে মানুষের মাঝে স্বাধীনতার চেতনাকে উদ্বূদ্ধ করতে একটা উদ্যোগ তিনি নিয়েছিলেন। সংগঠন গড়ে তোলার পাশাপাশি বাঙালির মুক্তির অধিকার অর্থাৎ তারা যে নির্যাতিত হয়েছে সেই চেতনাটা বাঙালিকে জানানো এবং জাগ্রত করা। এই কাজটি জাতির পিতা শুরু করেছিলেন। এর দায়িত্ব তিনি ছাত্রলীগকে দিতেন। জয় বাংলা শ্লোগান মাঠ পর্যায়ে পৌঁছে দিতে ছাত্রলীগকে বলতেন, এটা জনগণের কাছে নিয়ে যাও।’
শেখ হাসিনা বলেন, ‘কারাগারে থাকা অবস্থায় জাতির পিতা কারাগারে বসে যে নির্দেশ দিতেন, মা (শেখ ফজিলাতুন্নেসা) তা ছাত্রলীগের নেতাকর্মীদের জানাতেন। সেইভাবেই কিন্তু আন্দোলন গড়ে তোলা হয়েছিল।’ ‘বিভিন্ন সময়ে মেধাবী শিক্ষার্থীদের বিপথে নিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়া তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কাগজ কলম আর খালেদা জিয়া অস্ত্র তুলে দিয়েছিল।’ তিনি বলেন, “একটা সুস্থ রাজনীতিক ধারাকে অসুস্থ অবস্থায় নিয়ে গেছে। জিয়াউর রহমান ক্ষমতা কুক্ষিগত করতে মেধাবী শিক্ষার্থীদের নেতিবাচক কর্মকাণ্ডে ব্যবহার করেছে। ‘শিক্ষার্থীদের যদি বিপথে নেয়া হয়, তাদেরকে রাজনীতির উচ্চবিলাস চরিতার্থ করার কাজ ব্যবহার করা হয়, তাহলে তারা নেতৃত্ব দিতে পারবে না। আদর্শ ও সততা ছাড়া কোনো নেতৃত্ব গড়ে উঠতে পারে না। দেশের ও মানুষের কল্যাণে কাজ করতে পারে না। সফলতা দেখাতে পারে না।” এর আগে দুপুর আড়াইটার দিকে পায়রা উড়িয়ে, পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক প্রমুখ। বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। বাংলাদেশ ছাত্রলীগ তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ’৫২’র ভাষা আন্দোলন, ’৫৪’র প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ’৫৮’র আইয়ুববিরোধী আন্দোলন, ’৬২’র শিক্ষা আন্দোলন, ’৬৬’র ৬ দফার পক্ষে গণঅংশগ্রহণের মাধ্যমে মুক্তির সনদ হিসেবে এই দাবিকে প্রতিষ্ঠা করে। এরপর ’৬৯’র গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনা, ’৭০’র নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ’৭১-এ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পরাধীন বাংলায় লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে।

শিশু কিশোর শিক্ষার্থীদের অভিনন্দন

0

২০১৯ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর অল্প সময়ের ব্যবধানে দেশে ঘোষিত হয় শিশু-কিশোরদের সবচেয়ে বড় পরীক্ষার ফল। ওইদিন দুপুর ১২টায় ঘোষিত হয় কিশোরদের জেএসসি-জেডিসি ও বেলা একটা নাগাদ ঘোষণা করা হয় প্রাথমিক শিক্ষা সমাপনীর (পিইসি) ফলাফল। একই সাথে ঘোষণা করা হয় ইবতেদায়ী পরীক্ষার ফল। পিইসি পাশের হার ৯৬.২৭ এবং ইবতেদায়ির ফল ছিল ৯৬.৭৭। জেএসসি যশোর বোর্ডের পাশের হার ছিল ৯১.০৮। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৫৫ জন। প্রাথমিকে জিপিএ পেয়েছে ৫ হাজার ৬২২ জন। ফলাফল ঘোষণার পর সব স্কুলে আনন্দ ছড়িয়ে পড়ে। উত্তীর্ণ শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করে। বিশেষ করে জিপিএ-৫ প্রাপ্তরা আনন্দ উৎসবে মাতে। তাদের আনন্দে শরীক হন শিক্ষক ও পিতা-মাতা স্বজনরা। এই দৃশ্যের বিপরীত দিকও ছিল। উত্তীর্ণ হতে না পারা শিক্ষার্থীরা কান্নাকাটি করেছে। তাদের পিতা-মাতারা বিব্রত লজ্জিত হয়েছে বিশাল পাশের হারের মধ্যে সন্তানের নাম না থাকা সত্যিই লজ্জার।
আমরা শিশু-কিশোর শিক্ষার্থী আনন্দ উৎসবকে অভিনন্দন জানাই জিপিএ-৫ প্রাপ্তসহ সকল উত্তীর্ণ শিক্ষার্থীকে। তাদের আরও ভালো ফলাফল প্রত্যাশা করি। অপরদিকে, যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের প্রতি সহানুভূতি জানিয়ে আগামীতে যাতে উত্তীর্ণ হতে পারে সেই কামনা করি। কোমলমতির শিক্ষার্থীদের পিঠে বইয়ের বোঝা কমানোর যে দাবি এখন দেশ জুড়ে চলছে তার প্রতি সমর্থন জানিয়ে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই। আমরা আশা করবো সরকার শিশু কিশোরদের অপ্রয়োজনীয় বইয়ের বোঝা বহন থেকে রক্ষায় জরুরি পদক্ষেপ নেবে।

খেলার খবর

0

দর্শকদের উচ্ছৃঙ্খলতায় ফিফার জরিমানার কবলে বাফুফে
স্পোর্টস ডেস্ক ॥ রেফারির শেষ বাঁশি বাজতেই মাঠে ঢুকে পড়ছেন দর্শক। দেশের ঘরোয়া ফুটবলে এই দৃশ্য বলতে গেলে নিত্য ঘটনা। এমনকি বঙ্গবন্ধু স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচেও এই দৃশ্য চোখে পড়ে। দর্শকদের উচ্ছৃঙ্খলতা রুখতে কিছুই যেন করার নেই বাফুফের। আন্তর্জাতিক ম্যাচে মাঠে দর্শক ঢুকে পড়ায় এবার বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাকে।গত বছর ১০ অক্টোবর ঘরের মাঠে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে কাতারের বিপক্ষে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিল বাংলাদেশ। যদিও ২০২২ বিশ্বকাপ আয়োজকদের বিপক্ষে ম্যাচটা শেষ পর্যন্ত ০-২ গোলে হেরে যায় জামাল ভূঁইয়ারা। তবে সেই ম্যাচে বাংলাদেশের ফুটবলারদের লড়াই নিশ্চিতভাবেই দর্শকদের চোখে লেগে থাকবে অনেক দিন। ভালো লাগার সেই ম্যাচটিতেই দর্শকদের উচ্ছৃঙ্খলতার কারণে জরিমানার কবলে পড়তে হয়েছে বাফুফেকে।
সেদিন গ্যালারির কাঁটাতার টপকে মাঠে ঢুকে পড়েছিল কিছু দর্শক। ম্যাচ কমিশনার তার প্রতিবেদনে সেটি উল্লেখ করেছেন। তার ভিত্তিতেই ফিফা জরিমানা করেছে বাফুফেকে। ফিফার করা জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ‘বাংলাদেশ-কাতার ম্যাচে গ্যালারি থেকে কিছু দর্শক মাঠে ঢোকার চেষ্টা করেছিল। সেই ছবি নিয়ে ফিফার কাছে রিপোর্ট করে ম্যাচ কমিশনার। এ জন্য আমাদের ১৫ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ ২২ হাজার ১৩৮ টাকা) জরিমানা করা হয়েছে।’ দর্শকদের কারণে এর আগেও বাফুফেকে জরিমানা করেছিল ফিফা। ২০১৪ রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের সময় জরিমানার কবলে পড়েছিল বাফুফে। এদিকে ফিফার জরিমানার সঙ্গে এএফসি থেকেও একটা সতর্কবার্তা পেয়েছে বাফুফে। বাফুফেতে এএফসি বেতনভুক্ত কোচদের অনেকে নিয়মিত হাজিরা খাতায় সাক্ষর না করায় ২৮ হাজার মার্কিন ডলার কেটে নিয়েছে এএফসি। একই সঙ্গে সতর্ক করা হয়েছে ভবিষ্যতের জন্য।

ওয়ার্ল্ড আর্চারির বর্ষসেরার তালিকায় রোমান সানা
স্পোর্টস ডেস্ক ॥ ফেলে আসা বছরটা দুর্দান্ত কেটেছে রোমান সানার। সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। ওয়ার্ল্ড আর্চারিতে দেশকে উপহার দিয়েছেন প্রথম পদক। এশিয়া কাপ র‌্যাঙ্কিং টুর্নামেন্টে জিতেছেন স্বর্ণ। বছরের শেষে এসএ গেমসে ব্যক্তিগত ইভেন্টসহ মোট ৩টি স্বর্ণ জিতেছেন এই তারকা। দারুণ সব সাফল্যে বছর পার করা রোমান ওয়ার্ল্ড আর্চারির বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকাতে ওঠে এসেছেন। বছরের শেষ দিনে বিভিন্ন ক্যাটাগরিতে ২০১৯ সালের সেরা নির্চাবনের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশন। মোট ৯টি ক্যাটাগরির দুটিতে মনোনয়ন পেয়েছেন রোমান। ‘বর্ষসেরা পুরুষ রিকার্ভ আর্চার’ ও ‘ব্রেক থ্রু’ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তিনি। এছাড়া বাংলাদেশ জাতীয় আর্চারি দলের কোচ মার্টিন ফ্রেডরিক সেরা কোচের তালিকায় মনোনয়োন পেয়েছেন। জানুয়ারি মাসজুড়ো দর্শকদের ভোট গ্রহণ চলবে। সেই ভোটেই নির্বাচিত হবেন বিভিন্ন ক্যাটাগরির সেরারা। ৮ ফেব্রুয়ারি ইন্ডোর আর্চারি ওয়ার্ল্ড সিরিজ আসরের ফাইনালের দিন ২০১৯ সালের বর্ষসেরাদের নাম ঘোষণা করা হবে। রিকার্ভ পুরুষ, রিকার্ভ নারী, কম্পাউন্ড পুরুষ, কম্পাউন্ড নারী, প্যারা পুরুষ ও প্যারা নারী- এই ছয় ক্যাটাগরির সেরা নির্বাচন করা হবে দর্শকদের অনলাইন ভোটিং ও প্যানেল বিশেষজ্ঞদের সমন্তিত ফলাফলের ভিত্তিতে। রিকার্ভ পুরুষ বিভাগে রোমানের সঙ্গে মনোনয়ন পেয়েছেন- যুক্তরাষ্ট্রের ব্র্যাডলি এলিসন, দক্ষিণ কোরিয়ার লি উ সিউক, মালয়েশিয়ার খাইরুল আনোয়ার মুহম্মদ ও ইতালির মাওরো নেসপলি। এদিকে সেরা কোচ, ‘ব্রেক থ্র’ ও বিচারক এই তিন পদে মনোনীতদের মধ্যে সেরা নির্বাচিত হবে প্যানেল বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে। ‘ব্রেক থ্রু’ ক্যাটাগরিতে রোমানের সঙ্গে আছেন- যুক্তরাষ্ট্রের জেমস লুটজ, একই দেশের অ্যালেক্সিস রুইজ, দক্ষিণ কোরিয়ার আন সান, কলম্বিয়ার ভ্যালেন্টিনা অ্যাকোস্তা ও নরওয়ের আন্দ্রেস ফগস্ট্যাড।

নতুন বছরে এগিয়ে যাওয়ার বার্তা সাকিবের
স্পোর্টস ডেস্ক ॥ সাকিবের আলোকিত ক্যারিয়ারে কালিমা হয়ে থাকবে ২০১৯ সাল। বছরটির শেষের দিকে এসে পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি’র নিষেধাজ্ঞা। প্রিয় খেলা থেকে দূরে থাকা তারকা এই অলরাউন্ডার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। ব্যক্ত করেছেন এগিয়ে যাওয়ার প্রত্যয়। নববর্ষ উপলক্ষ ও নতুন দশকের সূচনায় নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে সাকিব লিখেছেন- “২০২০ সাল আমাদের জন্য একটা নতুন দশকের সূচনা। বিগত বছরের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি সামনের দিকে। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।”উল্লেখ্য, জুয়াড়িদের প্রস্তাব পাওয়ার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানোয় গত ২৯ অক্টোবর সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। তবে প্রথম এক বছরের মধ্যে আর কোনো বিধি না ভাঙলে পরের বছরের শাস্তি স্থগিত থাকবে।

নতুন বছরে তাসকিনের যা চাওয়া
স্পোর্টস ডেস্ক ॥ বিপিএলটা ভালো যাচ্ছিল না তাসকিন আহমেদের। অথচ আসর শুরুর আগে বিপিএল দিয়েই জাতীয় দলের হারানো জায়গা পুনরুদ্ধারের প্রত্যয় শুনিয়েছিলেন। সেই তাসকিন ২০১৯ সালের শেষ দিনে বল হাতে নিজেকে ফিরে পেয়েছেন। রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৪ উইকেট নিয়েছেন রংপুর রেঞ্জার্সের এই ডানহাতি স্টাইলিশ পেসার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যিনি বলেছেন, নতুন বছরে নিজের মনের কোণে থাকা স্বপ্নগুলোর কথা। এক সময় জাতীয় দলে নিয়মিত মুখ হয়ে উঠেছিলেন তাসকিন। তবে বর্তমানে ২৪ বছর বয়সী পেসারকে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। গেল বিপিএলে দারুণ পারফরম্যান্সে যখন কামব্যাকের অপেক্ষায় ছিলেন, ইনজুরি পথ আঁকড়ে ধরে তাকে। বিশ্বকাপ স্বপ্ন বিলীন তো হলোই জাতীয় দলের জার্সিটাই আর গায়ে জড়ানো হলো না বছর জুড়ে। তাসকিন সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন সেই ২০১৮ সালের মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে। টেস্ট ও ওয়ানডে সর্বশেষ খেলেছেন ২০১৭ সালের অক্টোবরে। সেই তাসকিনের নতুন বছরে স্বপ্ন আর কিছু নয়, ‘চেষ্টা থাকবে যেন নতুন বছর ভালো যায়। যে জিনিসগুলো ২০১৯ সালে পাওয়ার ইচ্ছে ছিল পাইনি, ২০২০-এ যেন সেগুলো পেতে পারি। আল্লাহ যেন সুস্থ রাখে। মনের ইচ্ছেগুলো যেন পূরণ হয়। নিজের সেরা ক্রিকেট যেন খেলতে পারি। বাংলাদেশের হয়ে যেন সেভাবে প্রতিনিধিত্ব করতে পারি, যে ম্যাচ জেতাতে পারি।’ আগে ছিলেন দলের নিয়মিত খেলোয়াড়। এখন অনিয়মিত। তাসকিনের কাছে মনের ইচ্ছের কথা আলাদা করে জানতে চাইলে বললেন, ‘মনের ইচ্ছে যে বাংলাদেশ দলের হয়ে আগের মতো সব ফরম্যাটে সুযোগ পাওয়া। দলের প্রধান খেলোয়াড় হওয়া, যেটা এক সময় ছিলাম। চার-পাঁচ বছর সব ফরম্যাটে খেলেছি। মাঝে এক-দেড় বছর অনিয়মিত হয়ে পড়েছি। আমার স্বপ্ন থাকবে ভবিষ্যতে যেন আবার প্রধান খেলোয়াড় হই বাংলাদেশ দলের।’

‘২০২০ সাল হবে খালেদা জিয়ার মুক্তির বছর’

0

লোকসমাজ ডেস্ক ॥ খ্রিষ্টীয় নববর্ষকে বেগম খালেদা জিয়ার মুক্তির বছরে পরিণত করতে চায় ছাত্রদলের সাবেক নেতারা। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সাবেক ছাত্রনেতারা এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রদল সভাপতি শামসুজ্জামান দুদু বলেছেন, ২০২০ সাল যদি পরিবর্তনের বছর হয়, তাহলে ছাত্রদলকে দায়িত্ব নিতে হবে। এই সাল যেন হয় খালেদা জিয়ার মুক্তির বছর। গণতন্ত্র ও স্বাধীনতার মুক্তির বছর। এই সাল যেন হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার বছর।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাবেক সভাপতি আকরামুল হক, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ কেন্দ্রীয় নেতা এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ মনে করেন, একমাত্র রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা ও গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ফজলুল হক মিলন বলেন, আমরা মুখ দেখাতে পারি না কথাটা ঠিক না। বলতে পারেন, আমরা মাথানত করি নাই। এই সরকার মাথা নত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো প্যারোলে মুক্তি নিয়ে আছেন। আমাদের নেত্রী কিন্তু প্যারোলে যান নাই। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন আলম বলেন, আমরা আমাদের কমিটম্যান্ট রাখতে পারিনি। আজকে মানুষ ছাত্রদল নিয়ে হাসাহাসি করে, বিএনপি নিয়ে হাসে। কারণ আমরা আমাদের নেত্রীকে মুক্তি করতে পারি নাই। মুখে অনেক কথাই বলি তা বাস্তবে পরিণত করতে হবে। অনান্য দল আইন ভেঙে মিছিল সমাবেশ করতে পারে। বিএনপির জন্য কেন এতো আইন, এই আইন ভাঙতে হবে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক আরেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার আগে আমরা একটা স্লোগান দিয়েছি, আমার নেত্রী আমার মা, জেলে যেতে দিবো না। কিন্তু আমরা আমাদের সেই শ্লোগানের সামান্য পরিমাণ কার্যকর করতে ব্যর্থ হয়েছি। আবার নেত্রী জেলে যাওয়ার পরে আমরা নতুন করে শুরু স্লোগান দিচ্ছি, আমার নেত্রী আমার মা, বন্দী থাকতে দিবো না। আমরা এই স্লোগান এর মধ্যেই সীমাবদ্ধ থাকছি। নেত্রীকে মুক্ত করতে কার্যকর কোনো কর্মসূচি পালন করছি না। তিনি বলেন, আমার মা আমাকে জন্ম দিয়েছেন আর রাজনৈতিক অঙ্গনে আমাকে জন্ম দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আমাকে রাজনৈতিকভাবে পরিচয় দিয়েছেন যার কারণে আজকে আমি এখানে বক্তৃতা দিতে পারছি। এখানে আমরা আজকে যারা বক্তৃতা দিচ্ছি সবাইকে রাজনৈতিক পরিচয় দান করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ দীর্ঘ দুই বছর যাবত আমাদের সেই মাতৃতুল্য নেত্রী জেলখানায় বন্দি। আমাদের উচিত ছিল নেত্রীকে মুক্ত করার জন্য রাজপথে কঠোর কর্মসূচি পালন করা।

যশোরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা ও কেক কেটে পালন করা হয়েছে। গতকাল বিকেলে যশোর জেলা জাতীয় পার্টি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অ্যাড. আকিল উদ্দীন, হাকিম মুফতি ফিরো শাহ, আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চঞ্চল, আব্বাস আলী মোল্লা, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরণ প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

নয়া বছরেও সেরার তালিকায় থাকবে যে স্মার্টফোনগুলো

0

লোকসমাজ ডেস্ক॥ ২০২০ সালের সেরা ফোন মানে এগুলো যে নতুন বছরে বাজারে আসবে তা নয়। ২০১৯ এর প্রথম বা শেষের দিকের কিছু ফোন নিঃসন্দেহে নয়া বছর বাজার কাঁপাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এগুলোই নতুন বছরের সেরা ফোন হিসেবে প্রতাপ ছড়াবে। এখানে এমনই কিছু ফোন সম্পর্কে জেনে নেওয়া যাক।
আইফোন ১১
আইফোন পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সবাই অপেক্ষায় থাকেন কখন নতুন আইফোন আসবে। অ্যাপল তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নতুন আইফোন ১১। এতে রয়েছে ৬ দশমিক ১ ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে। সহজ করে বলতে গেলে, এই ডিসপ্লেতে ছবি জুম করে দেখা হলে পিক্সেল দেখা যাবে না বা ছবি ফেটে যাবে না। অ্যাপল এমনটাই দাবি করেছে। আইফোন ১১-তে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সম্বলিত ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে। পেছনের এই দুটি ক্যামেরাই ১২ মেগাপিক্সেলের। স্বল্প আলোয় ছবি তোলার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যাবে। রাতের বেলা কিংবা কম আলোতে ছবি তোলার সময় এর নাইট মোড স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।
কুইকটেক নামে আইফোন ১১-তে নতুন একটি ফিচার যুক্ত করা হয়েছে। সেল্ফি তোলার জন্য এতে রয়েছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে ৪কে ৬০ এফপিএস ভিডিও ছাড়াও স্লো মোশন ভিডিও করা যাবে।
গ্যালাক্সি নোট টেন প্লাস
চলতি বছরের বহুল আলোচিত ও প্রতীক্ষিত ডিভাইস স্যামসাংয়ের গ্যালাক্সি নোট টেন প্লাস। দেশের প্রযুক্তিপ্রেমীদের জন্য নোট সিরিজের সর্বাধুনিক এই ফোনটি হতে পারে এ বছরের সেরা স্মার্টফোন। ডিভাইসটির পেছনে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার একটি আলট্রা-ওয়াইড ক্যামেরা ১৬ মেগাপিক্সেল, একটি ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা ১২ মেগাপিক্সেল, একটি টেলিফটো ক্যামেরা ১২ মেগাপিক্সেল এবং রয়েছে একটি ডেপথভিশন ক্যামেরা। এ ছাড়া সেলফি তোলার জন্য ডিভাইসটিতে রয়েছে ১০ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
স্যামসাং তাদের গ্যালাক্সি নোট সিরিজের মাধ্যমে ব্যবহারকারীদের এস পেন ফিচারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এবারের গ্যালাক্সি নোট টেন প্লাসের এস পেন ফিচারে ব্লুটুথ পাওয়ার যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে ডিভাইসটি বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করা যাবে। এস পেন এর বাটনের মাধ্যমে ওপরে, নিচে, ডানে এবং বাঁয়ে ফ্লিক করানো যাবে। সামনের ক্যামেরা থেকে পিছনের ক্যামেরায় যাওয়া যাবে এবং স্পটিফাইতে অ্যাডভান্স মিউজিক ট্র্যাক পরিবর্তন করা যাবে। এ ছাড়াও ছবি তোলার সময় জুম ইন এবং জুম আউট করা যাবে এস পেন এর মাধ্যমে। এস পেন এর অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে, এই ফিচারের মাধ্যমে সহজেই একটি নোটকে টেক্সটে রূপান্তরিত করা যায়। এর জন্য স্ক্রিন বাটনে চেপে টেক্সট এরিয়া ট্যাপ করলেই হবে। এই টেক্সটকে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে খুব সহজেই শেয়ার করা যায়।
হুয়াওয়ে পি থার্টি প্রো
মোবাইল দিয়ে দূরের ছবির সৌন্দর্য ধারণের ব্যর্থ চেষ্টা অনেকেই করেছেন। দূরের দৃশ্যের সুস্পষ্ট ছবি তোলার অভূতপূর্ব সক্ষমতা নিয়ে বাজারে এসেছে হুয়াওয়ে পি ৩০ প্রো। এই মডেলটি দিয়ে জুম ইন করে তোলা ছবিতে দূরের জিনিস পরিষ্কার দেখা যায়। এ ফোনে থাকছে চারটি ক্যামেরা। হুয়াওয়ে পি থার্টি প্রো ফোনে থাকছে ৬.৪৭ ইঞ্চি এফ ডিসপ্লে। ফোনের ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। হুয়াওয়ে পি৩০ প্রো ফোনে থাকছে ৮জিবি পর্যন্ত র‍্যাম। আর পি৩০-তে রয়েছে ৬জিবি পর্যন্ত র‍্যাম। দুটি ফোনেই থাকছে ৫১২জিবি পর্যন্ত স্টোরেজ।
পি৩০ প্রো মডেলের ব্যাটারি বেশি শক্তির, ৪২০০ এমএএইচ। হুয়াওয়ে আছে চারটি ক্যামেরা। এর একটি ৪০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং একটি টাইম অফ ফ্লাইট ক্যামেরা। আছে ডুয়াল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশান। সেলফি তোলার জন্য হুয়াওয়ে এতে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেল সেন্সর।
ওয়ানপ্লাস সেভেন প্রো
কয়েক বছর ধরে ওয়ানপ্লাস একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য উঠেপড়ে লেগেছিল। ফোনের লক খুললে, নজর কাড়বে ওয়ানপ্লাস সেভেন প্রো ফোনের ডিসপ্লে। এতে আছে কার্ভড স্ক্রিন। তবে সেটি যে খুব আলাদা, তা একেবারেই নয়। কারণ এখন বাজার চলতি বেশ কিছু ফোনে রয়েছে কার্ভড স্ক্রিন। ফোনটিকে পাশ থেকে দেখলে বাজার চলতি বাকি ফোনের তুলনায় একটু মোটা লাগতে পারে। সেটি অবশ্য ৪০০০ এমএএইচ ব্যটারির জন্য হতে পারে।
পপ-আপ সেলফি ক্যামেরার হার্ডওয়ার প্রসঙ্গে ওয়ান প্লাস জানায়, ৩০০০ বার ক্যামেরা ওঠা নামা করলেও ক্লান্ত হবে না। তিনটি ক্যামেরা কম্বিনেশন থাকছে ফোনটিতে। সোনির উন্নতমানের সেন্সরসহ ৭পি লেন্সের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে ওয়ানপ্লাস সেভেনে প্রো-তে। এছাড়া থাকছে ১৬ ও ৮ মেগাপিক্সলের ক্যামেরার সমন্বয়। তবে ১৬ মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরার সেলফি এমন কিছু আহামরি নয়। যেখানে ফোনের মূল আকর্ষণ ছিল পপ-আপ সেলফি ক্যামেরার প্রতি। তবে ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরাটির মান যথেষ্ট উন্নত। ১১৭ ডিগ্রি অ্যাঙ্গেল কভার করবে ওয়ানপ্লাস প্রো ফোনের ক্যামেরা।
তবে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরার মান বাজারের চলতি নামিদামি অনেক ফোনকেই কোণঠাসা করে দেবে। জুম করলে ছবিতে থাকছে না কোনো নয়েজ। তিন ক্যামেরার কম্বিনেশনে ওয়ানপ্লাস প্রো ফোনের ক্যামেরা আপাতত সেরার তকমা পেতে পারে। সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, কম আলোয় উন্নত মানের ছবিসহ ভিডিও তুলতে সক্ষম ওয়ান প্লাসের ক্যামেরা।
সূত্র: সি-নেট

ডব্লিউটিওর সদস্য হয়ে সবচেয়ে বেশি লাভবান যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানি

0

লোকসমাজ ডেস্ক॥ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্য হওয়ার কারণে সবচেয়ে বেশি লাভ উঠিয়েছে বিশ্বের তিন শীর্ষ রফতানিকারক দেশ জার্মানি, চীন ও যুক্তরাষ্ট্র। বার্তেলসম্যান ফাউন্ডেশন প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর ডয়েচে ভেলে।
প্রতিবেদনের তথ্য বলছে, ডব্লিউটিওর সদস্য হওয়ার সুবাদে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের আর্থিক মুনাফা হয়েছে ৮ হাজার ৭০০ কোটি ডলার, চীন ৮ হাজার ৬০০ কোটি ডলার এবং জার্মানির ৬ হাজার ৬০০ কোটি ডলার।
ডব্লিউটিওর সদস্য দেশ ১৬৪টি। সংস্থাটির সদস্য হওয়ার দরুন এ দেশগুলো আর্থিকভাবে কতটা লাভবান হয়েছে, তা নিয়ে একদল গবেষক পর্যালোচনা করে দেখেছেন। এ হিসাবে বাণিজ্যের অন্তঃ ও বহিঃপ্রবাহ উভয়কেই ধরা হয়েছে। এ গবেষণার ফলাফলই প্রকাশ করেছে বার্তেলসম্যান ফাউন্ডেশন।
বার্তেলসম্যান ফাউন্ডেশনের গবেষণা অনুযায়ী, ১৯৮০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ডব্লিউটিওর সদস্য দেশগুলোয় গড়ে রফতানি বেড়েছে ১৪ শতাংশ। আর একই সময় এ সংস্থার বাইরে থাকা দেশগুলোয় রফতানি কমেছে গড়ে ৫ দশমিক ৫ শতাংশ।
২০১৬ সালে ডব্লিউটিওর সদস্যদের বিশ্বজুড়ে সম্পদ বেড়েছে ৮৫ হাজার ৫০০ কোটি ডলার, যা বৈশ্বিক জিডিপির প্রায় ১ শতাংশ।
বার্তেলসম্যান ফাউন্ডেশনের বাণিজ্য বিশ্লেষক খ্রিস্টিয়ান ব্লাথ বলেন, বৈশ্বিক অর্থনীতির অপারেটিং সিস্টেম হলো ডব্লিউটিও। একটি নিয়মভিত্তিক পরিবেশে পণ্য ও সেবা কার্যক্রম যেন সঠিকভাবে চলে, এটা নিশ্চিত করে ডব্লিউটিও।
প্রতিবেদনে বলা হচ্ছে, যেসব দেশের শক্তিশালী রফতানি ও ম্যানুফ্যাকচারিং খাত রয়েছে, সেসব দেশ ডব্লিউটিওর সদস্য হওয়ার জন্য বেশি সুবিধা পেয়েছে। যেমন মেক্সিকো লাভবান হয়েছে ৫ হাজার ৮০০ কোটি ডলার এবং দক্ষিণ কোরিয়া ৩ হাজার ১০০ কোটি ডলার।
আজ, অর্থাৎ ১ জানুয়ারি ডব্লিউটিওর ২৫তম বার্ষিকী। এর আগে বার্তেলসম্যান ফাউন্ডেশন এ প্রতিবেদন প্রকাশ করল। তবে ওয়াশিংটনের কাছ থেকে বড় চাপের মুখে রয়েছে জেনেভাভিত্তিক ডব্লিউটিও। বিশ্ব বাণিজ্য সংস্থার অন্যতম কাজ নিজ সদস্যদের মধ্যকার বিরোধ মেটানো। আর কোনো বিবাদের চূড়ান্ত রায় দেন সংস্থাটির আপিল আদালত। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে আদালতটি নিজ কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হচ্ছে। এমনকি এটি বন্ধ হয়ে যাওয়ার জোর সম্ভাবনা দেখা দিয়েছে।
ডব্লিউটিওর আইন অনুসারে, প্রতিটি কেস বা মামলা আপিল বিভাগের তিনজন বিচারক শুনবেন। কিন্তু ১০ ডিসেম্বর থেকে বিচারকের সংখ্যা কমে গেছে। তিন বিচারকের মধ্যে দুজনের মেয়াদ শেষ হয়েছে এবং এখন পর্যন্ত ঠিক হয়নি তাদের জায়গায় কারা আসবেন। এমনকি দুই বিচারক খোঁজার কার্যক্রমও শুরু হয়নি। এর পেছনের কারণ নতুন বিচারক নিয়োগ দিতে যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি।
ডব্লিউটিওর অন্য সদস্য দেশগুলো বারবার নির্বাচন প্রক্রিয়া শুরু করার কথা বলে আসছে। নভেম্বরের শেষ দিকে একশর বেশি সদস্য দেশ বিচারক খোঁজার কাজ শুরুর পক্ষে মত দিয়েছিল। একমাত্র যুক্তরাষ্ট্রই ভেটো দেয়। এ দেশটি বিচারক নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে বাগড়া দিয়ে আসছে।
এর আগেও আপিল বিভাগের বিচারক নিয়োগ নিয়ে মার্কিন প্রশাসন বাধা দিয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামার সময় এক দক্ষিণ কোরীয় বিচারককে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেয়া নিয়ে আপত্তি জানিয়েছিল দেশটি। অথচ এ বিচারককে নিয়োগ দিয়েছিল আগের মার্কিন প্রশাসন।
অবশ্য এসব ঘটনার আগে নতুন বিচারক নিয়োগে বাধা দেয়নি দেশটি। সমালোচকরা বলছেন, ওই সময় ডব্লিউটিওর আপিল বিভাগের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেও এর কার্যক্রমে বাধা সৃষ্টি করেনি। তবে এটাও সত্য যে, যুক্তরাষ্ট্রের মতো আরো বেশকিছু দেশ আপিল বিভাগ নিয়ে উদ্বিগ্ন। তবে তাদের কেউই এ ব্যবস্থা বন্ধ করাকে সঠিক পথ বলে মনে করে না।
সমালোচকরা বলছেন, ডব্লিউটিওর বাণিজ্য বিরোধ মেটানোর বেশকিছু পদ্ধতিগত সমস্যা রয়েছে। যেমন যতটা তাড়াতাড়ি দেয়ার কথা, ততটা দ্রত সংস্থাটির আপিল বিভাগ রায় দেন না এবং নিজেদের মেয়াদ শেষ হলেও যে মামলাগুলো শুরু করেছিলেন বিচারকরা, সেগুলোর শুনানি চালিয়ে যান।
এছাড়া চীনা অর্থনীতি পুঁজিবাদ ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের এক অপ্রচলিত মিশ্রণ এবং এটি যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তা মোকাবেলার মতো নিয়মনীতি ও পদক্ষেপও ডব্লিউটিওর নেই বলে দাবি সমালোচকদের।

অযত্ন অবহেলায় জৌলুস হারিয়েছে যশোর উপশহর শিশু পার্ক

0

ইমন হোসেন ॥ এক সময়ে যশোরের অন্যতম বিনোদন কেন্দ্র উপশহর শিশু পার্ক অযতœ অবহেলায় তার ঐতিহ্য ও জৌলুস হারিয়েছে। এখন এটাকে দেখলে আর পার্ক মনে হয় না। ১৯৯৩ সালে তৎকালীন ৫ নং উপশহর ইউনিয়ন-এর চেয়ারম্যৗান অ্যাডভোকেট সাবেরুল হক সাবুর হাত ধরে পার্কটির যাত্রা শুরু হয়। এক সময় পার্কটির ভেতর কংক্রিটের তৈরি বনমানুষ, হরিণ, হাতি, সিংহ, উট, ক্যাঙ্গারু ছিল। যা দেখলে মনে হতো জীবন্ত প্রাণী। সবুজ গাছ গাছালিতে ভরা একটি নয়নাভিরাম উদ্যান। পাশে ছিল প্রশস্ত একটি দিঘি। দিলির মাঝে একটি ব্রিজ। সংস্কারের অভাবে এখন সেটি পরিত্যক্ত। হাতির সুড়টা ভেঙে গেছে অনেক কআগেই। হরিণটি ভেঙে উধাও হয়ে গেছে। উট আছে মাথা নেই, বেঞ্চগুলো বসার অযোগ্য। বনমানুষটির পা ভেঙে হেলে পড়েছে। তবু আশার কথা যে, উদ্যান এবং দিঘির কারণে এলাকাবাসী এখনও বিকেলে অবকাশ যাপনের জন্যে ভিড় করেন। অবসর সময় কাটাতে আসা এক ব্যক্তির কাছে পার্কটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখানে রয়েছে কোলাহলমুক্ত সুন্দর পরিবেশ। একটি উন্নয়ন ও সংস্কার করা হলে বৃহত্তর যশোরের একটি আকর্ষণীয় বিনোদন স্পট হিসেবে গড়ে উঠতো। এ ব্যাপারে ৫ নং উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহছানুর রহমান লিটুর সাথে কথা বললে তিনি জানান, পার্কটি হাউজিং এস্টেট-এর আওতাভুক্ত। তিনি ১ কোটি টাকা বাজেট প্রস্তাব করেছেন পার্কের উন্নয়নের জন্যে। নাম প্রকাশে অনিচ্ছুক হাউজিং এস্টেটের একজন কর্মকর্তা বলেন, পার্ক নিয়ে এখন পর্যন্ত কোন পরিকল্পনা নেই। তবে উপশহর ইউনিয়ন পরিষদ থেকে একটি বাজেট প্রস্তাব করা হয়েছে। যে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে পার্কটির প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান অ্যাড. সাবেরুল হক সাবু জানান ১৯৬০ সালের পরে হাউজিং এস্টেট পার্ক বা বিনোদন স্পর্ট হিসাবে কিছু জমি বরাদ্দ দেয়। ১৯৯২ সালে তিনি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর ১৯৯৬ সালে বিভিন্ন মানুষের অনুদানে এখানে পার্কের বিভিন্ন উপকরণও এক ব্রিজ তৈরির করেন। এ সময় তিনি এখানে নানা প্রজাতির গাছও রোপণ করেন। ১৯৯৩ সালের আগে এখানে ধান চাষ, আলু চাষ ইত্যাদি হজতো। পরবর্তীতে পার্ক হওয়ার ফলে এখানে দূর-দূরান্ত থেকে মানুষ বাসে করে পিকনিক করতে আসতো। তার মতে, মানুষ সৌন্দর্যপ্রিয়,। সকলেরই কাজের পাশাপাশি বিনোদনেরও দরকার আছে। তাই আজ যারা এর দায়িত্ব আছেন তাদের সকলের পার্কটির জন্য এগিয়ে আসতে হবে। এলাকাবাসীর প্রত্যাশা, পার্কটি তার জৌলুস ফিরে পাক। শিশুদের নিরাপদ ঠিকানা হোক উপশহরের ঐতিহ্যবাহী এই পার্কটি।

তালায় বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালা উপজেলার মাগুরায় প্রতীক্ষা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র ও বই বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারী) দুপুরে প্রতিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে ১২৩ জন ছাত্র-ছাত্রীদের মাঝে প্রতীক্ষা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে সভাপতি এবং তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ আব্দুল আওয়াল,সুলতান আহম্মেদ,প্রতীক্ষা ফাউন্ডেশনের পরিচালক উত্তম সেন,উপজেলা আওয়ামী লীগনেতা অশোক লাহোড়ী, ডাঃ এসএম কবীরুল ইসলাম, প্রধান শিক্ষক শুভ্রাবসু, সোমনাথ,সমীরণ দশ ও আসাদুল শেখ প্রমুখ।

By using this site, you agree to our Privacy Policy.
View more
Cookies settings
Accept
Privacy & Cookie policy
Privacy & Cookies policy
Cookie name Active
Terms of Use We welcome readers and visitors to our “Terms of Use’ of Loksamaj and its associated websites, its contents, services and applications. Individuals may access the content in several ways using multiple channels including but not limited to www, digital, social platforms, SMS and RSS feeds using multiple devices including but not limited to computers, mobile phones and PDAs. By using our content and services, that is , by reading or using any content, picture or information whatsoever, the reader/visitor accepts our “Terms of Use” including Loksamaj’s Privacy Policy. If anyone has any objection or reservation to any clause in this “Terms of Use” or the Privacy Policy, she or he may raise the issue with Loksamaj by sending an email at loksamaj@gmail.com. However, Loksamaj reserves all right to reject or accept any such objection or reservation. All users of Loksamaj are required to abide by this “Terms of Use”. Failure to comply with the terms may lead to, among others, suspension of account or prohibition from access to the website. By entering the website of Loksamaj or using applications of Loksamaj, readers/visitors are deemed to have received services from Loksamaj. These services include text, audio, video, images, software etc. Intellectual Property Rights Loksamaj’s content, logos, copyright, trademarks, patents, images, text, graphics, logos, domain names, audio, video and other related intellectual property rights or other features of Loksamaj brand and name belong to Loksamaj or to its licensors. Users cannot claim any rights in and/or our licensor’s intellectual property whether for commercial or non-commercial use. Users are also prevented from making any derivative work from the content of Loksamaj. Infringement of copyright or any other intellectual property of Loksamaj may be sent at loksamaj@gmail.com. Your use of our services Site readers/visitors are required to use Loksamaj services only for lawful means and for read-only purposes. The audio and visual elements of the website or application can only be listened to and viewed and nothing beyond. Loksamaj encourages its readers to share its content(s) in their social media profile, groups and related communities. However, the contents of our services must not be shared with anyone or with any other digital platforms with any modification or alteration. Readers/Visitors are prohibited from hacking the website, or trying to get around our content security setup. The users must use the services only for non-commercial purposes, regardless of whether the person or entity is a commercial entity or not. We grant our users only a license to access and use our services and intellectual property rights subject to the following usage restrictions: users may use available services for personal, private and non-commercial purposes only, the users must not exploit, sell or use any content appearing on our services for any kind of commercial purposes (this does not apply to any user content posted by an individual and in which a visitor/user retains ownership rights), the users must not use provocative or offensive language, pictures or comments targeting the contents of Loksamaj. Taking down contents Loksamaj can take down contents at any time at its sole discretion from its website or application. Readers/Visitors cannot refuse to remove content, games or apps from their respective devices if asked by Loksamaj. This might happen when Loksamaj or its services are taken down. Unauthorized and prohibited activities The user is specifically required not to associate Loksamaj with any political party, racism, sexism or otherwise damage its reputation. The user is also prohibited from defaming Loksamaj or defaming any other person or entity, or commenting on any court proceedings that may amount to a contempt of court. Harassing, bullying or upsetting the people or any other user is strongly prohibited. The user must not post or upload any image or comment which is offensive or obscure or immoral. Personal attack by way of comment or image is likewise prohibited.. Protection of Users Device Readers/Visitors are required to take their own precautions and protections in this respect as Loksamaj does not accept any responsibility for any attacks by virus or malware or any other contamination or by anything which has destructive properties. Loksamaj strictly does not hold any responsibility for infection of virus or contamination of your machine or device through your access to any third-party contents. Third party contents may include, but is not limited to Google ads. Any content which is not generated by Loksamaj itself is a third-party content, regardless of whether the content appears on the website of Loksamaj or not. Prohibition on sharing mark, contents, images, etc. Loksamaj prohibits the users from sharing marks, contents or images for whatever purpose, be it commercial or not. When sharing of contents, images or marks are permitted or authorized, then such sharing must be done by attributing the credit and name to Loksamaj in such manner that the attribution is clearly visible when the image or content is generated by Loksamaj. All users are prohibited from taking credit from the contents or images shared, published or generated by Loksamaj. Redirecting to other Websites Loksamaj will not accept any kind of liability if the user is redirected to any other website including unwanted websites from the Loksamaj. Third Party Contents Loksamaj does not bear any responsibility or liability whatsoever for any third-party contents. Third party contents include such contents which are not generated or produced by Loksamaj. It includes contents, images and texts which are uploaded or displayed by Loksamaj but which are created or generated or produced by someone or entity other than Loksamaj. Privacy Policy The entire Privacy Policy of Loksamaj is an integral part of the “Terms of Use”. All clauses in the Privacy Policy are hereby incorporated by reference, except for the clauses which are similar or have the same meaning. Advertisement The advertisements included in the Loksamaj website and mobile apps, are by third-party companies, which may collect information about users for which Loksamaj shall bear no responsibility that may arise as a result of collecting and/or sharing the information with any other party. Loksamaj shall not accept any liability that may arise as a result of any content of any advertisement that may appear on the Loksamaj website. Modification of Terms of Use Loksamaj reserves the right to amend, modify, alter, or omit any terms in the “Terms of Use” at any time but the changed policy shall be immediately uploaded or updated in the website. By continuing to use our services after any changes are made, you accept those changes and will be bound by them. We encourage readers/visitors to periodically check back and review this policy to always know what information we collect, how we use it, and with whom we share it. Use of Cookies Loksamaj does not collect any user data based on cookies, nor does it store any sort of user information that may be personal to the user. If a third party associated with the Loksamaj website collects user cookies upon your visit to the Loksamaj website, Loksamaj does not control the use of these cookies. Therefore, visitors/users should check the relevant third-party websites. When users register with Loksamaj, personal identity information is collected for authentication. The information Loksamaj collects is not shared with any third party. However, Loksamaj may use the information to send messages, information from Loksamaj or any of its associated companies. Communication by Loksamaj From time to time, Loksamaj may contact its users via e-mail, phone or SMS for invitation for participation in events, campaigns/competitions, feedback and surveys etc. organized by Loksamaj. User Generated Content Users of Loksamaj may submit post and/or upload content (including comments, pictures, videos). In posting content, users confirm that they are the owner or have consent from the owner to post the content and that the content is not obscene, harassing, deceptive, threatening, libelous, invasive of another’s privacy, offensive, fraudulent, defamatory of any person or illegal. Loksamaj does not endorse any user generated content nor does it guarantee the accuracy or authority of any user generated content. Furthermore, while using the Loksamaj website readers/visitors agree not to (i) post content which is deliberately intended to upset or harm other users; (ii) use the Loksamaj website to post or otherwise transmit content that victimizes, harasses, degrades, or intimidates an individual or group of individuals on the basis of any impermissible classification, including, without limitation, religion, gender, sexual orientation, race, color, creed, ethnicity, national origin, citizenship, age, marital status, military status or disability; (iii) post or otherwise transmit any content that contains software viruses or any other computer code, files, or programs designed to interrupt, destroy, or limit the functionality of the Loksamaj website or any computer software or hardware or telecommunications equipment; (iv) upload or otherwise transmit any content, or take any other actions with respect to use of the Loksamaj website, that would constitute, or would otherwise encourage, criminal conduct or give rise to civil liability. Loksamaj reserves the right to remove any user’s content, suspend or discontinue one’s opportunity to submit post and/or upload content, at any time and for any reason at its sole discretion without any notice and without further recourse to users. Loksamaj usually filters the content of the website and in the event that any offensive, unpleasant or distasteful comment and/or picture is published regardless of the filtration process Loksamaj shall not accept any liability arising out of it. In the event that users post any comment that may be regarded offensive, degrading, inappropriate or objectionable by any reasonable person or Loksamaj, Loksamaj may use personal information of the concerned to prevent such behavior. Accessing the website from outside Bangladesh All personal information submitted by users outside Bangladesh will be processed in accordance with these “Terms of Use” and Privacy Policy. Disclaimer Loksamaj aims to provide its users with the best service. However, it does not and cannot promise that all the information provided within its service including multimedia content like images & videos will always be accurate. The contents provided by Loksamaj are for information purposes only and do not constitute advice. All Loksamaj’s services are provided without any warranties or guarantees. Posting and Viewing Contents Readers/visitors acknowledge and agree that when they post content on Loksamaj website or view content provided by others, they are doing so at their own discretion and risk, including any reliance they place on the accuracy, completeness, of that content. Some of the information provided by Loksamaj is supplied by Third Parties. Loksamaj has no control over third party content and Loksamaj is unable to guarantee the accuracy of such third-party content. Before relying on any information, whether it is from us or from any third party partner, Loksamaj advises you to verify the accuracy of such information. Interruption, cross-connection or unavailability of website or application Whilst Loksamaj will do its best to ensure that its service is fully operational at all times, it is not responsible for and shall not be liable to users for any problems or temporary interruptions in using our services arising from factors outside of its control (e.g. technical problems from traffic congestion on the internet) or for any problems arising from participating in or from downloading third party content. To the extent permissible by law, Loksamaj is not responsible for any loss or damage resulting from use of its services or from any content posted in its website. Governing Law The laws that govern “Terms of Use” of Loksamaj and its relationship with the user is the laws of Bangladesh and any dispute regarding the use, retention, disclosure, leakage or dissemination of the information or date can only be raised in arbitration in accordance with the Arbitration Act, 2001. The place of arbitration shall be Dhaka, Bangladesh and the arbitral tribunal shall consist of three members. The courts of Bangladesh shall have exclusive jurisdiction on this matter. The entire “Terms of Use” shall apply to all who enter the website, receive service or use an application from Loksamaj regardless of their nationality, location, residence or place of business. Opt-out If, at any time, the users prefer not to receive email containing marketing information from us, then the user can simply follow the unsubscribe options at the bottom of each email. If the users no longer wish to have a registered account, the user may terminate the account by sending an email to loksamaj@gmail.com.
Save settings
Cookies settings