পাতিলা খামারের সীমানা প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ

0
ছবি: সংগৃহীত।

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা ॥ জীবননগর-দত্তনগর সড়কে পাতিলা খামারের সীমানা প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। দত্তনগর কৃষি খামারের ৫টি ব্লকের অন্যতম এই পাতিলা খামার দেশের কৃষিখাতে মানসম্পন্ন বীজ সরবরাহ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

জানা গেছে, পাতিলা খামারের সীমানা প্রাচীর নির্মাণে মানসম্মত বালি, প্রয়োজনীয় পরিমাণ সিমেন্ট ও রড ব্যবহারের অনিয়ম করা হচ্ছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার ইমরান হোসেন জানান, ‘কাজ নিয়ম মাফিকই চলছে। ঢালাই দেওয়ার সময় ইঞ্জিনিয়ার স্যার উপস্থিত ছিলেন।’

প্রকৌশলী মামুন জানান,‘কোনো ধরনের অনিয়ম হলে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেওয়া হবে।’

স্থানীয়দের অভিযোগের পরও কাজ চলমান থাকায় তদারকি কমিটির ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।