তরিকুল ইসলামের কবর জিয়ারত যশোর ছাত্রদলের নয়া কমিটির

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রায়ত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন যশোর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

সোমবার বিকেলে নেতৃবৃন্দ কারবালা কবরস্থানে গিয়ে বরেণ্য এই রাজনীতিকের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিছিল করেন।

ছবি: লোকসমাজ।

মিছিলটি কারবালা এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

কবর জিয়ারত ও মিছিলে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, নবগঠিত জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনজির বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন, মাসুদ কায়সার ইস্তি প্রমুখ।