তরিকুল ইসলামের মতো সম্প্রীতির সমাজ চান কৈখালীর দীনবন্ধু; বাবার পথেই হাঁটার প্রতিশ্রুতি অনিন্দ্য ইসলাম অমিতের

0
বুধবার কৈখালী মোড়ে পথসভায় প্রবীণ শিক্ষক দীনবন্ধু মিত্রের দাবি শুনছেন যশোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।। ছবি: লোকসমাজ

মাসুদ রানা বাবু ॥ যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, “ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাসের ভিন্নতার কারণে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির ইতিহাস বিএনপির নেই। প্রতিটি ধর্ম সাম্য ও সম্প্রীতির কথা বলে, কিন্তু একটি রাজনৈতিক দল মানুষকে শোষণ করতে বিভক্তির রাজনীতি করছে।”

বুধবার সকালে কচুয়া ইউনিয়নের কৈখালী মোড়ে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। সভায় যশোর কলেজের সাবেক শিক্ষক দীনবন্ধু মিত্র আবেগঘন বক্তব্যে প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের স্মৃতি চারণ করেন। তিনি বলেন, “তরিকুল ইসলাম আমাদের ঘরে বিদ্যুৎ দিয়েছেন, ব্রিজ ও পোস্ট অফিস করে এলাকাকে পরিচিতি দিয়েছেন। সবচেয়ে বড় কথা, তিনি হিন্দু-মুসলিম নির্বিশেষে সম্প্রীতির অটুট বন্ধন তৈরি করেছিলেন। আমি অমিতের কাছে সেই সম্প্রীতিময় সমাজের পুনপ্রতিষ্ঠা চাই।”

জবাবে অনিন্দ্য ইসলাম অমিত শিক্ষক দীনবন্ধুর প্রত্যাশা পূরণের অঙ্গীকার করে বলেন, যারা নারীদের ঘরে আটকে রেখে উন্নয়নের গালগল্প শোনায় এবং মিথ্যাচার করে, তারা ধর্ম ও মানবতা থেকে যোজন যোজন দূরে। ধানের শীষ সামাজিক নিরাপত্তা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রতীক। আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ মানুষ ধানের শীষে ভোট দিয়ে সাম্প্রদায়িক অপশক্তির জবাব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শার্শায় মাটি কাটার সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ, আহত ২ শ্রমিক

0
আহত দুই শ্রমিক।

বেনাপোল সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলায় মাটি কাটার সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শ্রামিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৫নং পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে এই ঘটনা ঘটে।

আহত জাকির সরদার (৪৫) বালুন্ডা উত্তরপাড়া গ্রামের বারিক সরদারের ছেলে এবং একই গ্রামের মৃত নুজ্জাক সরদারের ছেলে আব্দুল কাদের (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বালুন্ডা গ্রামের জনৈক গনি ঢালীর বাড়িতে কোদাল দিয়ে মাটি উত্তোলনের কাজ করছিলেন জাকির ও কাদের। মাটি কাটার একপর্যায়ে সেখানে পড়ে থাকা একটি পরিত্যক্ত ককটেলের ওপর কোদালের আঘাত লাগলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুই জনই গুরুতর জখম হন।

বিস্ফোরণের শব্দ শুনে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে স্থগিত শেরপুর-৩ আসনের নির্বাচন

0
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্জ নুরুজ্জামান বাদল (৫১) মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী উক্ত আসনের সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে জামায়াত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান (বাদল) মৃত্যুবরণ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ভিপি মুহাম্মদ গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবার সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত আনুমানিক ৩টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মৃতের ভাই মাসুদ বাদল জানান, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক জটিলতায় ভুগছিলেন।

এদিকে জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানানো হয়।

নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

​অমিতে’র নামে রাতের আঁধারে রঙিন স্টিকার, নেপথ্যে কুচক্রী মহলের কারসাজি

0
​অমিতে’র নামে রাতের আঁধারে রঙিন স্টিকার, নেপথ্যে কুচক্রী মহলের কারসাজি
​অমিতে’র নামে রাতের আঁধারে রঙিন স্টিকার, নেপথ্যে কুচক্রী মহলের কারসাজি

মাসুদ রানা বাবু ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে।

একটি কুচক্রী মহল নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে তার নামে রঙিন স্টিকার তৈরি করে বিভিন্ন রিকশা ও বৈদ্যুতিক খুঁটিতে সাঁটিয়ে দিয়েছে। ​মঙ্গলবার এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ পায়।

অনিন্দ্য ইসলাম অমিত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় সাফ জানিয়েছেন, “নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে এ ধরনের কোনো স্টিকার আমরা তৈরি করিনি।

আমরা আচরণবিধি সম্পর্কে সম্পূর্ণ সচেতন। যারা এটি করেছেন তারা আমাদের শুভাকাঙ্ক্ষী নন, তারা শত্রু।” তিনি ভোটার ও দলীয় নেতাকর্মীদের এই বিষয়ে সজাগ থাকার অনুরোধ জানান।

​সচেতন মহলের মতে, বিএনপি প্রার্থীর ইমেজ ক্ষুণ্ণ করতে এবং আইনি ঝামেলায় ফেলতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে রাতের আঁধারে এই কাজ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা এই নিন্দনীয় কাজের তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না, সুশাসন প্রতিষ্ঠা করতে চাই: মির্জা ফখরুল

0
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও–১ আসনে দল মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করতে চাই। আমরা প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আমরা ভালোবাসা, শান্তি ও ভ্রাতৃত্ব দিয়ে ভবিষ্যতে পৌঁছাতে চাই।’

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের পৌর কমিউনিটি সেন্টার চত্বরে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমি মনে করি আমাদের শেখরটাকে জানা উচিত। আমরা ১৯৭১ সালে একটা স্বাধীনতা যুদ্ধ করেছি। সেই স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব। আমাদের একটা নতুন দেশ দিয়েছে নতুন ভূখণ্ড দিয়েছে।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে একটা গোষ্ঠী ৭১–কে পেছনে ফেলতে চায়। ৭১–কে পেছনে ফেললে আমি আমার অস্তিত্বকে অস্বীকার করব। এজন্য আমি একটা কথা জোর গলায় বলি ৭১ হচ্ছে আমার মূল অস্তিত্ব। এটাকে নিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, ‘এই নির্বাচন অনেক কষ্টার্জিত। যার জন্য দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করতে হয়েছে, অনেক মূল্য দিতে হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে। নির্বাচনের জন্য ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা আন্দোলন করেছি।

এত ত্যাগ –তিতিক্ষার পরে যে নির্বাচন পেয়েছি এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ নির্বাচনে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশকে আমরা শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থায় দেখতে পাব। কিন্তু যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে আবার সেই বিপদের মধ্যেই পড়ব।’

আগামী ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

0
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ৯ ফেব্রুয়ারি জাতীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেবেন। ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিটিভি মহাপরিচালককে চিঠি দিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টেলিভিশনে প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নির্বাচনী পরিবশে সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ টেলিভিশনে দলীয় প্রধানের নির্বাচনী প্রচারের জন্যে স্লট বরাদ্দের বিষয়ে কমিশন নির্দেশনা দিয়েছেন।

এক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (জনসভা, পথসভা ও সমাবেশ অনুষ্ঠান)-এর উপবিধি (গ)- এর অনুসরণে লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে; বিটিভি কর্তৃক প্রতি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট বরাদ্দ এবং স্লটের মেয়াদ নির্ধারণ করতে হবে; প্রচারণা রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সাথে আলোচনা করে বিটিভি নিষ্পত্তি করবে।

এছাড়া, যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে তাদের আবেদনের সময়ের ক্রমানুয়ায়ী বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে। তবে যেহেতু বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল হতে আবেদন পাওয়া যায়নি তাই বিএনপির দলীয় প্রধানকে তাদের চাহিত ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে কমিশন।

কারাবন্দিদের ডাকযোগে ভোটদান শুরু আজ

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ কারাবন্দিদের আজ থেকে ডাকযোগে ভোটদান শুরু হয়েছে। যা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারই প্রথম পোস্টাল ব্যালটে কারাবন্দিদের জন্যও ভোট দেওয়ার সুবিধা রেখেছে নির্বাচন কমিশন। ইসির নির্দেশনায় সেই প্রস্তুতিও নিয়েছে কর্তৃপক্ষ।

দেশের ৭১টি কারাগারে বন্দি রয়েছে ৮৪ হাজার। অনেকের এনআইডি জটিলতা আছে, আবার অনেক বন্দি আশায় আছেন ভোটের আগে জামিনে বের হবেন। এমনটা না হলে বন্দিদের মধ্যে ভোটার সংখ্যা আরও বাড়তো বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

ইসি জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছতে হবে। অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটে প্রতীকের পাশাপাশি প্রার্থীর নামও থাকবে।

দুই প্রজন্মের কণ্ঠে একটাই বার্তা ‘তারেক রহমানই বদলাবেন দেশ’

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠ সোমবার দুপুরে যেন এক জনসমুদ্রে পরিণত হয়েছিল। এই জনসভা কেবল একটি রাজনৈতিক আয়োজন ছিল না; বরং তা ছিল দুই প্রজন্মের মানুষের অনুভূতির এক বিরল মিলনমেলা।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই প্রথম যশোরে কোনো রাজনৈতিক সমাবেশে যোগ দিলেন। তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় প্রবীণ থেকে শুরু করে তরুণ প্রজন্মের কাছে দিনটি ইতিহাসের অংশ হয়ে দাঁড়ায়। প্রবীণরা মনে করছেন, এই সভা তাঁদের জীবনের ফেলে আসা রাজনীতির সোনালি দিনগুলোকে স্মরণ করিয়ে দিচ্ছে।

সমাবেশে আসা বাঘারপাড়ার ভিটাবল্যা গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আব্দুল কাদের (৬৭) বলেন, আমি জিয়াউর রহমানকে কাছ থেকে দেখেছি। সেই সময়ের রাজনৈতিক উত্তাপ আজও মনে আছে। আজ তার ছেলে তারেক রহমানকে এখানে দেখতে এসে মনে হচ্ছে ইতিহাস আবার ফিরে এসেছে। এই বয়সে এমন একটি মুহূর্তের সাক্ষী হওয়া ভাগ্যের ব্যাপার।’ তাঁর মতে, জিয়াউর রহমানের সময়ের সেই রাজনৈতিক আবেগ আজও হৃদয়ে অমলিন, যা আজকের এই জনসভায় এসে আবার জীবন্ত হয়েছে।

ঝিকরগাছার আশেক আলী (৬২) বলেন, ‘আমরা জিয়াউর রহমানের সময় থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর সন্তানকে কাছ থেকে দেখার জন্য এই বয়সেও কষ্ট করে এখানে এসেছি।’

প্রবীণদের এই আবেগের সঙ্গে মিশে ছিল নবীন প্রজন্মের আশা ও প্রত্যাশা। যশোর শহরের কলেজছাত্র নাহিদ হাসান (২১) বলেন, ‘আমি রাজনৈতিকভাবে খুব একটা সক্রিয় নই, কিন্তু আজকের সভায় আসার প্রধান কারণ ছিল তারেক রহমানকে সামনাসামনি দেখা। তিনি তরুণদের জন্য কী বার্তা দেন, সেটিই শুনতে এসেছি।’

আরেক তরুণ সোহেল রানা (২৪) বলেন, ‘মাঠে তিল ধারণের জায়গা না পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়েই তাঁর বক্তব্য শুনেছি। তারেক রহমানের কথা শুনে মনে হয়েছে, তিনি আমাদের মতো তরুণদের স্বপ্নের কথাই বলছেন। এটি আমাদের জন্য বড় অনুপ্রেরণা।’

গৃহবধূ রেহানা বেগম (৪০) বলেন, ‘আমরা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এসেছি। নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকায় আসতে সাহস পেয়েছি। অনেক দিন পর এমন বিশাল জনসভা দেখলাম। তারেক রহমানকে সরাসরি দেখতে পাব, এমনটা আগে ভাবিনি।’

ব্যবসায়ী আবু তালেব (৩০) বলেন, ‘এমন জনসভা বহুদিন দেখিনি। তারেক রহমানের প্রতিশ্রুতিগুলো বিশ্বাসযোগ্য মনে হয়। আমার বিশ্বাস, সুযোগ পেলে তিনি দেশের জন্য ভালো কিছু করবেন।’

এই নির্বাচন দেশপ্রেমিক এবং দেশবিরোধীদের : তারেক রহমান

0
ছবি: লোকসমাজ।

মাসুদ রানা বাবু ॥ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনকে শুধু নির্বাচন হিসেবে দেখলে হবে না। নির্বাচনের ‘রাইট’ এবং ‘রং’ সাইড দেখতে হবে। এই নির্বাচন দেশপ্রেমিক এবং দেশবিরোধীদের মধ্যে। দেশের মানুষ অতীতে কখনো ভুল করেনি। তারা সবসময় দেশপ্রেমিকদের সমর্থন দিয়েছে। আমরাও আত্মবিশ্বাসী, বিএনপি ১২ তারিখে আপনাদের (জনগণ) সমর্থন পাবে। আপনাদের সমর্থন নিয়ে বিএনপি কাজ শুরু করবে। ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

তিনি বলেন, একটি দল মানুষকে অসৎ প্রস্তাব দিয়ে কীভাবে সৎ লোকের শাসন কায়েম করতে চায়? সেই দল নির্বাচনের আগে মা-বোনদের কাছে তাদের দলের কর্মীদের পাঠাচ্ছে এনআইডি এবং বিকাশ নম্বর নেওয়ার জন্য। তারাই কি না বলে সৎ লোকের শাসন কায়েম করবে! আরে ভাই, আপনাদের এই প্রস্তাবটা হলো সবচেয়ে অসৎ প্রস্তাব। আপনারা অসৎ প্রস্তাব দিয়ে কাজ শুরু করে কীভাবে মনে করেন সৎ লোকের শাসন কায়েম করবেন? তারা মা-বোনদের বিকাশ নম্বরে ১২ তারিখের আগে কিছু পাঠাবে, পরে আর খোঁজ নেবে না।

একাত্তরে আমরা সেই দলের ভূমিকা দেখেছি। কীভাবে তারা দেশের মানুষকে রেখে অন্যদিকে চলে গিয়েছিল। তাদের কারণে লাখ লাখ মানুষ শহীদ হয়েছিল। তাদের ভূমিকার কারণে লাখ লাখ মা-বোন তাদের ইজ্জত-সম্ভ্রম হারিয়েছিল।

সোমবার যশোর জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত জনসভায় তারেক রহমান আরও বলেন, একটি দল সমগ্র জাতির সামনে মিথ্যা কথা বলছে। সেই দলের শীর্ষ নেতা আন্তর্জাতিক মিডিয়ায় মা-বোনদের আপত্তিকরভাবে উপস্থাপন করে এখন বলছেন, তাদের অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়ে গিয়েছিল? বিশেষজ্ঞরা প্রমাণ করেছেন তাদের কোনো অ্যাকাউন্ট হ্যাক হয়নি, অ্যাকাউন্ট হ্যাক হতে পারে না।

মা-বোনদের নামে আপত্তিকর কথা বলার পর দেশের মানুষের তীব্র প্রতিক্রিয়া থেকে বাঁচার জন্য তারা জনগণের সামনে মিথ্যা কথা বলছেন। যারা নির্বাচনের আগে জনগণের সামনে মিথ্যা কথা বলতে পারে, তারা নির্বাচনের পরে কী পরিমাণ মিথ্যা কথা বলবে, এটি আমাদের সহজেই বোধগম্য হয়।

যারা নিজ দেশের মানুষদের আপত্তিকরভাবে বিশ্লেষণ করে, তাদের কাছ থেকে কি জনগণ ভালো কিছু আশা করতে পারে? না, ভালো কিছু আশা করা সম্ভব না। সমগ্র জাতির সামনে নিজেদের রক্ষায় প্রকাশ্যে জনগণের সামনে জলজ্যান্ত মিথ্যা কথা বলে যারা সকাল-বিকেল মানুষের সামনে মিথ্যা কথা বলে, তারা আর যাই হোক জনগণের বন্ধু হতে পারে না।

বিএনপি চেয়ারম্যান বলেন, চব্বিশের ৫ আগস্টের পরে ধরেই নিয়েছিলাম রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হয়েছে। প্রতিটি রাজনৈতিক দল জনগণের মান-মর্যাদা অক্ষুণ্ন রেখে কথা বলবে এবং রাজনীতি করবে। কিন্তু আমরা কষ্টের সাথে খেয়াল করলাম একটি রাজনৈতিক দল ৫ আগস্টের পর থেকে দেশের অর্ধেক জনগোষ্ঠী মা এবং বোনদের তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলা শুরু করলো। তারা উঠেপড়ে লাগলো কীভাবে মা-বোনদের ঘরের মধ্যে আটকে রাখা যায়।

আমার প্রশ্ন, সেই রাজনৈতিক দলের তো নারী কর্মী রয়েছে। তাদের নারী কর্মীরাও তো ঘর থেকে বেরিয়ে দলের কাজে যান। তাহলে আমরাও তাদের নারী কর্মীদের কাছে প্রশ্ন করতে পারি, আপনাদের দলের নেতা আপনাদের সম্পর্কে কী নোংরা চিন্তা করেন? আমাদের প্রিয় নবী কারিম (সা.)-এর স্ত্রী বিবি খাদিজা (রা.) কর্মজীবী নারী ছিলেন। উনি ব্যবসা করতেন। বদরের যুদ্ধে মুসলিম বাহিনীর লোক-লস্কর, যত প্রকার সরঞ্জামাদি, খাবার-দাবার সকল কিছু আয়োজন করেছিলেন হযরত আয়েশা (রা.) নিজের অবস্থান থেকে। শুধু তাই না, ওই যুদ্ধে আহত মুসলিম সৈনিকদের চিকিৎসার ব্যবস্থা হযরত আয়েশা (রা.)-এর মাধ্যমেই হয়েছিল। সেই নার্সিং সিস্টেম আমরা এখন দেখি, বদরের যুদ্ধে সেটি হয়েছিল হযরত আয়েশা (রা.)-এর নেতৃত্বে।

তিনি বলেন, দেশের মানুষের রাজনৈতিক কিংবা কথা বলার অধিকার এক যুগেরও অধিক সময় আগে কেড়ে নেওয়া হয়েছিল। আমরা দেখেছি স্বৈরাচার তাদের সময়ে কীভাবে গুণী ও সম্মানী মানুষদের কথায় কথায় তুচ্ছতাচ্ছিল্য ও অপমানিত করতো। কীভাবে ভিন্নমতের রাজনৈতিক কর্মীদের তুচ্ছতাচ্ছিল্য ও অপমানিত করতো। মানুষ তার অধিকার প্রয়োগ করার জন্য হাজার হাজার মানুষ গুম-খুনের শিকার, লাখ লাখ গায়েবি মামলা এবং সীমাহীন অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছে। সেই অধিকার ইনশাআল্লাহ দেশের মানুষ প্রয়োগ করতে যাচ্ছে।

তারেক রহমান বলেন, যে দল নিজের দেশের নারীদের ঘরের মধ্যে আটকে রাখতে চায়, তারা এখনো ষড়যন্ত্র শুরু করেছে। নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করার জন্য তারা উঠেপড়ে লেগেছে। কীভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় সে চেষ্টায় তারা ব্যস্ত। তাই আমাদের চোখ-কান খোলা রাখতে হবে, সজাগ থাকতে হবে; যাতে করে তাদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়। যাতে কেউ ষড়যন্ত্র করে আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। নতুন গল্প শুনছি, এবার নাকি ভোট গণনা করতে অনেক সময় লাগবে।

এই দেশের মানুষ বিগত এক যুগ ভোট দিতে পারেনি, কিন্তু ভোট দেওয়ার অভিজ্ঞতা আছে। তারা ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালে ভোট দিয়েছে। ভোট গণনা করতে কেমন সময় লাগে দেশের মানুষের সেই ধারণা আছে। কাজেই যদি ‘ভোট গণনায় দেরি হবে’ এই উছিলা দিয়ে কেউ কোনো সুযোগ নিতে চায়, আপনাদের সেটি প্রতিহত করতে হবে।

তিনি বলেন, বিএনপি সবসময় বিশ্বাস করে দেশকে উন্নত করতে এবং এগিয়ে নিতে নারী-পুরুষ ভেদাভেদ রাখলে চলবে না। আজকে গার্মেন্টস শিল্প নিয়ে দেশের মানুষ সারা বিশ্বে গর্ব করে। এই শিল্প নারীরা চালাচ্ছে, সেখানে ৫০ লাখেরও বেশি নারী রয়েছে। তাদের প্রতিদিনের কষ্টের ফলে দেশের গার্মেন্টস শিল্প সারা বিশ্বে বিখ্যাত শিল্পে পরিণত হয়েছে।

নারী সমাজকে শুধু সহযোগিতার পাশাপাশি তাঁদের শিক্ষিত করার জন্য বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন। দেশনেত্রী খালেদা জিয়ার দল হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ ১২ তারিখের নির্বাচনে আপনাদের (জনগণ) সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে ঘরে ঘরে নারীদের কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেবো। যে কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের নারী সদস্যরা সরকারের পক্ষ থেকে সুযোগ-সুবিধা পাবেন।

কারণ আমরা বিশ্বাস করি পুরুষের পাশাপাশি নারীরা স্বাবলম্বী হলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব; অন্যথায় কোনোভাবেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। বাংলাদেশ তখনই উন্নতি করবে যখন নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। বিএনপি দেশের মাটি ও মানুষের জন্য রাজনীতি করে। বিএনপি জনগণের সমর্থন নিয়ে যতবার সরকার গঠন করেছে, প্রতিবারই চেষ্টা করেছে এমন কিছু করতে যা মানুষের উন্নয়ন হয়। রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি ও কর্মসংস্থানের ব্যবস্থা।

কিন্তু বিগত ১৫ বছর দেখেছি কীভাবে দেশের মানুষকে তার এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা আগামী দিনে সারাদেশে নারীদের হাতে ফ্যামিলি কার্ডের মতো কৃষকদের হাতে ‘কৃষি কার্ড’ তুলে দিতে চাই। কৃষি কার্ডের মাধ্যমে সার-বীজ ন্যায্যমূল্যে পৌঁছে দিতে চাই; যার মাধ্যমে কৃষি ঋণ সহজ হবে। শুধু তাই না, বিএনপি সরকার গঠন করতে পারলে এই মুহূর্তে যে সকল কৃষকের ১০ হাজার টাকা ঋণ আছে, তা সুদসহ মওকুফ করবো। বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে সেটি হবে জনগণের সরকার।

সেই সরকার মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করবে। তিনি বলেন, আমাদের সমাজে এক শ্রেণির মানুষ আছেন যারা অত্যন্ত সম্মানী মানুষ; জীবন থেকে মৃত্যু পর্যন্ত যাদের সাথে আমাদের সম্পর্ক, যারা মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ ভিন্ন ধর্মের ধর্মগুরু।

আমরা সিদ্ধান্ত নিয়েছি ১২ তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হলে এই মানুষগুলোকে সরকারের পক্ষ থেকে ‘সম্মানিত ভাতা’ প্রদান করবো, যাতে করে তারা সম্মানের সাথে জীবন যাপন করতে পারেন।

তারেক রহমান বলেন, একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধ থেকে চব্বিশে স্বাধীনতা রক্ষাসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে আমরা কিন্তু রাজপথ দখলের সময় কারও ধর্ম-বর্ণ দেখিনি। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ মিলে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। ঠিক একইভাবে সকল ধর্মের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে সফল হয়েছি।

আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে এবং শান্তিতে বসবাস করতে চাই। দেশের মালিক জনগণের সমর্থন থাকলে তবেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো। জনগণের সমর্থন হচ্ছে একটি দলের সবচেয়ে বড় শক্তি। আমরা জনগণের কাছে সবসময় জবাবদিহি করতে বাধ্য। সেই কারণে আমরা সবসময় বলে থাকি জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস।

যশোর প্রসঙ্গে তারেক রহমান তাঁর আগামী দিনের কর্মপরিকল্পনায় বলেন, এখানে একটি সুন্দর শিল্প আছে, সেটি ফুল চাষ। আমরা এই শিল্পকে দেশের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না; এই শিল্পকে গার্মেন্টসের মতো রপ্তানি করতে চাই। উলাশী খাল খননের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাজার হাজার খাল খনন করেছিলেন, যার সুবিধা দেশের কৃষকরা পেয়েছে। খাল সংস্কারের অভাবে এই অঞ্চলের কৃষক ভাইদের চাষাবাদ ব্যাহত হয়। বড় সমস্যা হলো বিভিন্ন খাল ও বিল বন্ধ হয়ে গিয়েছে।

আমরা ইনশাআল্লাহ ১২ তারিখে বিএনপি সরকার গঠন করলে উলাশীসহ সারাদেশের খাল খনন করতে চাই। খাল খননের মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে। এই এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিকে প্রকল্প চালু করেছিলেন। এই যশোর অঞ্চলের কৃষক ভাইদের বড় সমস্যা হলো বিভিন্ন খাল ও বিল বন্ধ হয়ে গিয়েছে।

এই এলাকায় প্রচুর আখ চাষ হয়, কিন্তু আমাদের চিনিকলগুলো পড়ে থাকে। আমরা এই চিনিকলগুলোকে আবার চালু করতে চাই। এর মাধ্যমে মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রাকে সাশ্রয় করতে চাই।

এভাবে দেশের প্রতিটি জেলাকে সামগ্রিকভাবে ও পরিকল্পিতভাবে গড়ে তুলতে চাই, যার ফলে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হবো। এই অঞ্চলসহ সারাদেশে একটি সমস্যা আছে তরুণ যুবকদের। সেখানে আমরা পরিকল্পনা নিয়েছি ভোকেশনাল এবং ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবো, যাতে করে প্রশিক্ষণের মাধ্যমে তরুণ যুবকদের কর্মসংস্থান নিশ্চিত হয়।

তিনি জনসভায় উপস্থিত লাখ লাখ জনতার উদ্দেশ্যে যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুরের ২২ জন ধানের শীষ মনোনীত প্রার্থীর কথা উল্লেখ করে তাঁদের আগামী নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত জনতা স্বতঃস্ফূর্তভাবে দুই হাত উঁচিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা ২২ জনকে ১২ তারিখ পর্যন্ত খেয়াল রাখবেন। তারা জয়ী হলে ১৩ তারিখ থেকে আপনাদের খেয়াল রাখবে, আপনাদের এলাকার উন্নয়ন ও সকল সমস্যার সমাধান করবে।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জনসভায় সভাপতিত্ব করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জনসভা পরিচালনা করেন।

সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অধ্যাপক নার্গিস বেগম, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরদার, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু প্রমুখ।

ঝিনাইদহে চাকরি মেলার আয়োজন

0

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহ জেলার শিক্ষিত তরুণ-তরুণীদের কর্মের সুযোগে করে দিতে আয়োজন করা হয় চাকরি মেলা। শহরের সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ (ভিটিআই) মাঠে আয়োজিত মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান স্টল স্থাপন করে। এসব স্টলে তরুণ তরুণীরা সহজেই তাদের সিভি জমা দিয়ে চাকরি করার সুযোগ পাবেন।

‎সোমবার বেলা ১১টায় চাকরি মেলা উপলক্ষে আয়োজিত দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মোয়াজ্জেম হোসেন। সভাপতিত্ব করেন সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো. আনিচুর রহমান মৃধা৷ ‎উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জেলার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে মেলা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

বক্তারা বলেন, তরুণ যুবদের কর্মে নিয়োজিত করা গেলে সামাজিক নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও বেগবান হবে। পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা ও চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোতে চাকরি প্রাপ্তির প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

By using this site, you agree to our Privacy Policy.
View more
Cookies settings
Accept
Privacy & Cookie policy
Privacy & Cookies policy
Cookie name Active
Terms of Use We welcome readers and visitors to our “Terms of Use’ of Loksamaj and its associated websites, its contents, services and applications. Individuals may access the content in several ways using multiple channels including but not limited to www, digital, social platforms, SMS and RSS feeds using multiple devices including but not limited to computers, mobile phones and PDAs. By using our content and services, that is , by reading or using any content, picture or information whatsoever, the reader/visitor accepts our “Terms of Use” including Loksamaj’s Privacy Policy. If anyone has any objection or reservation to any clause in this “Terms of Use” or the Privacy Policy, she or he may raise the issue with Loksamaj by sending an email at loksamaj@gmail.com. However, Loksamaj reserves all right to reject or accept any such objection or reservation. All users of Loksamaj are required to abide by this “Terms of Use”. Failure to comply with the terms may lead to, among others, suspension of account or prohibition from access to the website. By entering the website of Loksamaj or using applications of Loksamaj, readers/visitors are deemed to have received services from Loksamaj. These services include text, audio, video, images, software etc. Intellectual Property Rights Loksamaj’s content, logos, copyright, trademarks, patents, images, text, graphics, logos, domain names, audio, video and other related intellectual property rights or other features of Loksamaj brand and name belong to Loksamaj or to its licensors. Users cannot claim any rights in and/or our licensor’s intellectual property whether for commercial or non-commercial use. Users are also prevented from making any derivative work from the content of Loksamaj. Infringement of copyright or any other intellectual property of Loksamaj may be sent at loksamaj@gmail.com. Your use of our services Site readers/visitors are required to use Loksamaj services only for lawful means and for read-only purposes. The audio and visual elements of the website or application can only be listened to and viewed and nothing beyond. Loksamaj encourages its readers to share its content(s) in their social media profile, groups and related communities. However, the contents of our services must not be shared with anyone or with any other digital platforms with any modification or alteration. Readers/Visitors are prohibited from hacking the website, or trying to get around our content security setup. The users must use the services only for non-commercial purposes, regardless of whether the person or entity is a commercial entity or not. We grant our users only a license to access and use our services and intellectual property rights subject to the following usage restrictions: users may use available services for personal, private and non-commercial purposes only, the users must not exploit, sell or use any content appearing on our services for any kind of commercial purposes (this does not apply to any user content posted by an individual and in which a visitor/user retains ownership rights), the users must not use provocative or offensive language, pictures or comments targeting the contents of Loksamaj. Taking down contents Loksamaj can take down contents at any time at its sole discretion from its website or application. Readers/Visitors cannot refuse to remove content, games or apps from their respective devices if asked by Loksamaj. This might happen when Loksamaj or its services are taken down. Unauthorized and prohibited activities The user is specifically required not to associate Loksamaj with any political party, racism, sexism or otherwise damage its reputation. The user is also prohibited from defaming Loksamaj or defaming any other person or entity, or commenting on any court proceedings that may amount to a contempt of court. Harassing, bullying or upsetting the people or any other user is strongly prohibited. The user must not post or upload any image or comment which is offensive or obscure or immoral. Personal attack by way of comment or image is likewise prohibited.. Protection of Users Device Readers/Visitors are required to take their own precautions and protections in this respect as Loksamaj does not accept any responsibility for any attacks by virus or malware or any other contamination or by anything which has destructive properties. Loksamaj strictly does not hold any responsibility for infection of virus or contamination of your machine or device through your access to any third-party contents. Third party contents may include, but is not limited to Google ads. Any content which is not generated by Loksamaj itself is a third-party content, regardless of whether the content appears on the website of Loksamaj or not. Prohibition on sharing mark, contents, images, etc. Loksamaj prohibits the users from sharing marks, contents or images for whatever purpose, be it commercial or not. When sharing of contents, images or marks are permitted or authorized, then such sharing must be done by attributing the credit and name to Loksamaj in such manner that the attribution is clearly visible when the image or content is generated by Loksamaj. All users are prohibited from taking credit from the contents or images shared, published or generated by Loksamaj. Redirecting to other Websites Loksamaj will not accept any kind of liability if the user is redirected to any other website including unwanted websites from the Loksamaj. Third Party Contents Loksamaj does not bear any responsibility or liability whatsoever for any third-party contents. Third party contents include such contents which are not generated or produced by Loksamaj. It includes contents, images and texts which are uploaded or displayed by Loksamaj but which are created or generated or produced by someone or entity other than Loksamaj. Privacy Policy The entire Privacy Policy of Loksamaj is an integral part of the “Terms of Use”. All clauses in the Privacy Policy are hereby incorporated by reference, except for the clauses which are similar or have the same meaning. Advertisement The advertisements included in the Loksamaj website and mobile apps, are by third-party companies, which may collect information about users for which Loksamaj shall bear no responsibility that may arise as a result of collecting and/or sharing the information with any other party. Loksamaj shall not accept any liability that may arise as a result of any content of any advertisement that may appear on the Loksamaj website. Modification of Terms of Use Loksamaj reserves the right to amend, modify, alter, or omit any terms in the “Terms of Use” at any time but the changed policy shall be immediately uploaded or updated in the website. By continuing to use our services after any changes are made, you accept those changes and will be bound by them. We encourage readers/visitors to periodically check back and review this policy to always know what information we collect, how we use it, and with whom we share it. Use of Cookies Loksamaj does not collect any user data based on cookies, nor does it store any sort of user information that may be personal to the user. If a third party associated with the Loksamaj website collects user cookies upon your visit to the Loksamaj website, Loksamaj does not control the use of these cookies. Therefore, visitors/users should check the relevant third-party websites. When users register with Loksamaj, personal identity information is collected for authentication. The information Loksamaj collects is not shared with any third party. However, Loksamaj may use the information to send messages, information from Loksamaj or any of its associated companies. Communication by Loksamaj From time to time, Loksamaj may contact its users via e-mail, phone or SMS for invitation for participation in events, campaigns/competitions, feedback and surveys etc. organized by Loksamaj. User Generated Content Users of Loksamaj may submit post and/or upload content (including comments, pictures, videos). In posting content, users confirm that they are the owner or have consent from the owner to post the content and that the content is not obscene, harassing, deceptive, threatening, libelous, invasive of another’s privacy, offensive, fraudulent, defamatory of any person or illegal. Loksamaj does not endorse any user generated content nor does it guarantee the accuracy or authority of any user generated content. Furthermore, while using the Loksamaj website readers/visitors agree not to (i) post content which is deliberately intended to upset or harm other users; (ii) use the Loksamaj website to post or otherwise transmit content that victimizes, harasses, degrades, or intimidates an individual or group of individuals on the basis of any impermissible classification, including, without limitation, religion, gender, sexual orientation, race, color, creed, ethnicity, national origin, citizenship, age, marital status, military status or disability; (iii) post or otherwise transmit any content that contains software viruses or any other computer code, files, or programs designed to interrupt, destroy, or limit the functionality of the Loksamaj website or any computer software or hardware or telecommunications equipment; (iv) upload or otherwise transmit any content, or take any other actions with respect to use of the Loksamaj website, that would constitute, or would otherwise encourage, criminal conduct or give rise to civil liability. Loksamaj reserves the right to remove any user’s content, suspend or discontinue one’s opportunity to submit post and/or upload content, at any time and for any reason at its sole discretion without any notice and without further recourse to users. Loksamaj usually filters the content of the website and in the event that any offensive, unpleasant or distasteful comment and/or picture is published regardless of the filtration process Loksamaj shall not accept any liability arising out of it. In the event that users post any comment that may be regarded offensive, degrading, inappropriate or objectionable by any reasonable person or Loksamaj, Loksamaj may use personal information of the concerned to prevent such behavior. Accessing the website from outside Bangladesh All personal information submitted by users outside Bangladesh will be processed in accordance with these “Terms of Use” and Privacy Policy. Disclaimer Loksamaj aims to provide its users with the best service. However, it does not and cannot promise that all the information provided within its service including multimedia content like images & videos will always be accurate. The contents provided by Loksamaj are for information purposes only and do not constitute advice. All Loksamaj’s services are provided without any warranties or guarantees. Posting and Viewing Contents Readers/visitors acknowledge and agree that when they post content on Loksamaj website or view content provided by others, they are doing so at their own discretion and risk, including any reliance they place on the accuracy, completeness, of that content. Some of the information provided by Loksamaj is supplied by Third Parties. Loksamaj has no control over third party content and Loksamaj is unable to guarantee the accuracy of such third-party content. Before relying on any information, whether it is from us or from any third party partner, Loksamaj advises you to verify the accuracy of such information. Interruption, cross-connection or unavailability of website or application Whilst Loksamaj will do its best to ensure that its service is fully operational at all times, it is not responsible for and shall not be liable to users for any problems or temporary interruptions in using our services arising from factors outside of its control (e.g. technical problems from traffic congestion on the internet) or for any problems arising from participating in or from downloading third party content. To the extent permissible by law, Loksamaj is not responsible for any loss or damage resulting from use of its services or from any content posted in its website. Governing Law The laws that govern “Terms of Use” of Loksamaj and its relationship with the user is the laws of Bangladesh and any dispute regarding the use, retention, disclosure, leakage or dissemination of the information or date can only be raised in arbitration in accordance with the Arbitration Act, 2001. The place of arbitration shall be Dhaka, Bangladesh and the arbitral tribunal shall consist of three members. The courts of Bangladesh shall have exclusive jurisdiction on this matter. The entire “Terms of Use” shall apply to all who enter the website, receive service or use an application from Loksamaj regardless of their nationality, location, residence or place of business. Opt-out If, at any time, the users prefer not to receive email containing marketing information from us, then the user can simply follow the unsubscribe options at the bottom of each email. If the users no longer wish to have a registered account, the user may terminate the account by sending an email to loksamaj@gmail.com.
Save settings
Cookies settings