জনসংখ্যা সংকটে চীনের নতুন ঢাল এখন স্বয়ংক্রিয় প্রযুক্তির রোবট

0
ছবি: রয়টার্স।

লোকসমাজ ডেস্ক ॥ জন্মহারের ঐতিহাসিক পতন এবং ক্রমাগত সংকুচিত হতে থাকা কর্মক্ষম জনশক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় চীন এখন রোবট ও অটোমেশনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়ছে। দীর্ঘদিনের সস্তা শ্রমনির্ভর অর্থনীতির তকমা ঝেড়ে ফেলে বেইজিং এখন প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জন এবং একটি ‘হাই-টেক পাওয়ারহাউস’ হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।

শি জিনপিং প্রশাসনের নেওয়া বিভিন্ন নীতি যেমন নগদ অর্থ সহায়তা, কর ছাড় কিংবা বিয়ে সহজ করার উদ্যোগগুলো জন্মহার বাড়াতে ব্যর্থ হওয়ার পর দেশটির উৎপাদন খাতকে রোবটনির্ভর করার প্রক্রিয়া আরও ত্বরান্বিত করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর এক বিশ্লেষণে চীনের এই প্রযুক্তিগত রূপান্তরের চিত্র ফুটে উঠেছে।

চীনের এই জনসংখ্যাতাত্ত্বিক সংকট দেশটির পেনশন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক উৎপাদনশীলতার ওপর বড় ধরনের ঝুঁকির সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে, চীন যদি তার পুরনো অর্থনৈতিক মডেলেই পড়ে থাকে, তবে এটি ভবিষ্যতে একটি বিশাল জাতীয় সংকটে রূপ নিতে পারে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশনের সঠিক ব্যবহার এই সম্ভাব্য অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিশেষজ্ঞদের মতে, রোবোটিক্স এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে যদি উৎপাদনশীলতা বজায় রাখা যায়, তবে তুলনামূলক কম কর্মী নিয়ে আরও বেশি শিল্প উৎপাদন করা সম্ভব হবে।

শিল্প রোবটের সাফল্যের পর চীন এখন হিউম্যানয়েড বা মানবসদৃশ রোবট তৈরির দিকে বিশেষ নজর দিচ্ছে। বর্তমানে দেশটির প্রায় ১৪০টিরও বেশি কোম্পানি সরকারি ভর্তুকি নিয়ে এ ধরনের উন্নত রোবট উন্নয়নে কাজ করছে। তবে ১৪০ কোটি মানুষের এই দেশে হঠাৎ এই দ্রুত প্রযুক্তিগত রূপান্তর স্বল্প মেয়াদে সাধারণ মানুষের কর্মসংস্থানের ওপর চাপ সৃষ্টি করতে পারে, যা সামলানো বেইজিংয়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

শেষ পর্যন্ত শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং প্রযুক্তির সঠিক সমন্বয়ই নির্ধারণ করবে যে চীন এই জনসংখ্যাগত সংকট কাটিয়ে পুনরায় স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে পারবে কি না।

২৯ বিলিয়ন ডলারের রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব

0
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ অন্তর্বর্তী সরকার বিদায়ের সময় দেশে ছয় মাসের খাদ্য আমদানির সক্ষমতা এবং ২৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেখে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।

শফিকুল আলম বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ১৫ বিলিয়ন ডলার। সে সময় ব্যাংকিং খাত কার্যত অচল অবস্থায় ছিল এবং কয়েকটি ব্যাংক দেউলিয়া হয়ে পড়েছিল বলেও দাবি করেন তিনি। বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপের ফলে রিজার্ভ বেড়ে এখন ২৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, বিদায়ের সময় যে পরিমাণ রিজার্ভ রেখে যাওয়া হচ্ছে, তা দিয়ে অন্তত ছয় মাসের খাদ্য আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে। এর মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে একটি স্থিতিশীল অবস্থায় এনে হস্তান্তর করা হচ্ছে বলেও মন্তব্য করেন প্রেস সচিব।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনকালে অর্থনীতি পুনরুদ্ধার, ব্যাংকিং খাতকে সচল করা এবং প্রশাসনিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অগ্রগতি অর্জন করেছে।

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

0
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ দীর্ঘ দুই যুগ পর রাষ্ট্রীয় ক্ষমতার মসনদে ফিরতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ঐতিহাসিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাতে পারেন।

এই রাজকীয় আয়োজনে ভারত, পাকিস্তান ও ভুটানসহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপদস্থ প্রতিনিধি এবং দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় ১ হাজার ২০০ জন আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র।

শপথ অনুষ্ঠানের এই মহাযজ্ঞকে ঘিরে ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। বিদেশি অতিথিদের মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হিসেবে সরাসরি অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

এ ছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসাও ঢাকার এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে যে, শেষ মুহূর্তে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু নিজেও ঢাকায় আসতে পারেন। যুক্তরাজ্যের পক্ষ থেকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রার উপস্থিতি অনুষ্ঠানটির আন্তর্জাতিক গুরুত্বকে আরও বাড়িয়ে দিবে বলে ধরণা করা হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। এরপর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে, যিনি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেশের হাল ধরবেন।

এর আগে গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের বিদায়ী বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নিজেদের কর্মকাল ও অভিজ্ঞতার পাশাপাশি নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণের এই স্থানটি বিএনপির পক্ষ থেকেই নির্বাচন করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে পূর্বনির্ধারিত ‘ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিট’ থাকায় তার পরিবর্তে লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ভারতের প্রতিনিধিত্ব করবেন।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন গণতান্ত্রিক যাত্রার সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রোজার আগেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

0

শেখ আব্দুল্লাহ হুসাইন ॥ রমজান মাস শুরুর মাত্র দুদিন আগেই নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে উঠেছে। ব্যবসায়ীদের কারসাজিতে দাম বেড়েছে মুরগি, গরুর মাংস ও পেঁয়াজের।  গরুর মাংস ও মুরগির কেজিতে দাম বেড়েছে ৩০ টাকা করে। ভোক্তারা এই মূল্যবৃদ্ধির জন্যে অসাধু ব্যবসায়ীদের দায়ী করছেন।  তারা কঠোর হাতে সরকারের বাজার মনিটরিং করা এবং রমজানে সাধারণ মানুষের জিম্মি করা ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

রোববার যশোর শহরের বড় বাজার ঘুরে দেখা গেছে, মাত্র দু সপ্তাহের ব্যবধানে খামারের মুরগির কেজিতে ৩০ টাকা দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। রোববার বাজারে সোনালি মুরগি প্রতি কেজি ২৯০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। অথচ দু সপ্তাহ আগে বাজারে বিক্রি হয়েছিল ২৬০ টাকা কেজি।

বাজার করতে আসা শহরের রেলরোডের বাসিন্দা অহিদুল হাসান জনু জানান, খামারের অন্যান্য মুরগির চেয়ে সোনালি মুরগির চাহিদাটা বেশি। এ কারণে অতিমুনাফালোভী ব্যবসায়ীরা রোজার আগেই সাধারণ মানুষকে জিম্মি করে দাম বাড়িয়ে দিয়েছেন। এদিন বাজারে লেয়ার মুরগি ৩০০ টাকা ও ব্রয়লার মুরগি ১৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

শহরের সবচেয়ে বড় গরুর মাংসের বাজার বড় বাজার কাঠেরপুলে। প্রতিদিন এখানে প্রচুর সংখ্যক মানুষ আসেন মাংস কিনতে। এখানকার মাংস ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে প্রতি কেজি গরুর মাংস বাড়তি দামেই ৭৫০ টাকায় বিক্রি করে আসছিলেন। রমজান মাস শুরুর দুদিন আগেই এখানকার শক্তিশালী মাংস বিক্রেতা সিন্ডিকেট সাধারণ মানুষদের জিম্মি করে প্রতি কেজি গরুর মাংসে ৩০ টাকা বাড়িয়ে দিয়েছেন। রোববার এখানে প্রতি কেজি গরুর মাংস ৭৮০ টাকা দরে বিক্রি হয়েছে। কেউ কেউ ৮০০ টাকা দামও নিচ্ছেন।

ক্রেতা লোন অফিস পাড়ার বাসিন্দা আলমগীর হোসেন জানান, শহরের অন্যান্য বাজার থেকে কাঠেরপুলে সব সময় বিক্রেতারা দাম বেশি নিয়ে থাকেন। আর মাত্র দুদিন বাকি আছে রোজার। এর আগেই মাংস বিক্রেতারা প্রতি কেজিতে ৩০ টাকা দাম বাড়িয়ে দিয়েছেন।

তিনি প্রশ্ন করেন, এই বিক্রেতারা এভাবে কি নিজেরা দাম বাড়াতে পারেন ? তিনি জানান, সরকারের উচিত কঠোর হাতে বাজার মনিটরিং করা এবং সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

এদিকে রমজানকেন্দ্রিক পণ্য পেঁয়াজের চাহিদাও থাকে তুঙ্গে। মাত্র দু সপ্তাহের ব্যবধানে ব্যবসায়ীরা মুড়িকাটা পেঁয়াজের কেজিতে ১০ টাকা বাড়িয়ে ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি করছেন। বড় বাজারের খুচরা বিক্রেতা জয়দেব সাহা জানান, আড়ত থেকে বেশি দামে কিনতে হচ্ছে। এ কারণে দাম বেড়েছে।

পাইকারি বিক্রেতা বড় বাজার এইচ এম এম রোডের আড়তদার নিতাই সাহা জানান,তিনি রোববার প্রতি কেজি পেঁয়াজ ৪০ থেকে ৪২ টাকা দরে বিক্রি করেছেন। তিনি আরও জানান, যেসব অঞ্চল থেকে পেঁয়াজ যশোরে আসে-বিশেষ করে রাজবাড়ি, ফরিদপুর ও মেহেরপুর অঞ্চলের মোকামগুলোতে পেঁয়াজের দাম বেড়েছে।

এছাড়া রোজার আগ মুহূর্তে নিম্ন ও মধ্যবিত্তরা স্বস্তিতে নেই। বাড়তি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। রোববার বড় বাজার মাছবাজার ঘুরে দেখা গেছে,বাইন মাছ আকার ভেদে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯০০ থেকে ১২০০ টাকা, দেড় কেজি ওজনের রুই মাছের কেজি ২৮০ টাকা, পুঁটি মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, পাবদার কেজি ২৫০ টাকা, ট্যাংরা ৪৮০ থেকে ৮০০ টাকা, ২টায় কেজি নাইলোটিকা ২০০ টাকা, ৪ কেজি ওজনের পাঙ্গাশ মাছের কেজি ২৫০ টাকা, কৈ মাছ ৭০০ টাকা ও ৮/১০ টায় কেজি গলদা চিংড়ি ১৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এ সপ্তাহে চালের বাজার স্থিতিশীল রয়েছে।

রোববার বড় বাজার চালবাজারে নাজিরশাইল চাল প্রতি কেজি ৮০ টাকা, বাংলামতি চাল ৭৬ থেকে ৮০ টাকা, বিআর-৬৩ চাল ৬৬ থেকে ৭০ টাকা, মিনিকেট চাল ৬২ থেকে ৬৬ টাকা, বিআর-২৮ চাল ৫৪ থেকে ৫৬ টাকা, বিআর-১০ চাল ৫০ থেকে ৫৪ টাকা, বিআর-৪৯ চাল ৫০ থেকে ৫২ টাকা, বিআর-৫১ চাল ৪৬ থেকে ৪৭ টাকা, স্বর্ণা চাল ৪৬ থেকে ৪৭ টাকা ও হীরা চাল ৪২ টাকায় বিক্রি হয়েছে।

যশোর বড় বাজার চাল ব্যবসায়ী সমিতির সভাপতি সুশীল কুমার বিশ্বাস লোকসমাজকে জানান, আমন মৌসুমের চাল বর্তমানে বাজারে, অন্যদিকে প্রচুর চাল বিদেশ থেকে আমদানি হয়ে আসছে, এ কারণে চালের বাজার স্থিতিশীল রয়েছে। তিনি রমজানে চালের দাম বাড়বে না বলে আশা করছেন।

ইতিবাচক রাজনীতির পথে বাংলাদেশ: নির্বাচনের পর শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

0
জামায়াত আমিরকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন বিএনপি চেয়ারম্যান, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর জামায়াতের আমির শফিকুর রহমানের বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার সন্ধ্যা সাতটার কিছু পরে পরবর্তী সরকারপ্রধান হতে যাওয়া তারেক রহমান দলের নেতাদের নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিরোধী দল হতে যাওয়া জামায়াত আমিরের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান।

এরপর বিএনপি চেয়ারম্যানের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে।

দেশের বিবাদমান রাজনৈতিক সংস্কৃতিতে জয়ের পর সরকার গঠন করতে যাওয়া দলের প্রধান নেতার প্রতিদ্বন্দ্বীর বাসায় যাওয়ার ঘটনা বিরল।

এ সৌজন্য সাক্ষাতের বিষয়ে বিএনপির ফেইসবুক পেইজে বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে জামায়াত আমিরের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান।

অপরদিকে এ সাক্ষাতের বিষয়ে জামায়াত আমির শফিকুর শনিবার মধ্যরাতে তার ফেইসবুক পেইজে লেখেন, “আজ (রোববার) বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে অত্যন্ত কঠোর ভাষায় তার দলের নেতাকর্মীদের সহিংসতা ও বিশৃঙ্খল আচরণ দমনে আরও অনেক বেশি কঠোর হওয়ার কথা বলবেন।”

পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

0
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মহান শিক্ষায় সমৃদ্ধ রমজান মানবজাতির জন্য শান্তি, কল্যাণ ও নৈতিকতার বার্তা বয়ে আনে। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সকলের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের সুযোগ হয়।

তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতির জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। এই মাস ইবাদত-বন্দেগির পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষদের প্রতি সকলের দায়িত্ববোধ জাগ্রত করে।

আসুন, আমরা পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ পরিহার করি এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশর মধ্যদিয়ে রমজানের পবিত্রতা রক্ষা করি।

মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করুন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করুন। আমিন।

রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত; পুরো মাস ছুটি রাখতে হাইকোর্টের নির্দেশ

0
আসন্ন রমজানে মাধ্যমিক স্কুল খোলা রাখার সরকারি প্রজ্ঞাপন স্থগিত করেছেন হাইকোর্ট। পুরো মাস বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সরকারি সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আদেশে পুরো রমজান মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রমজানের প্রথম ২১ দিন স্কুল খোলা রাখার কথা জানানো হয়েছিল। সরকারের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক ও বৈষম্যমূলক উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল গত ৫ জানুয়ারি একটি উকিল নোটিশ পাঠান। রিট আবেদনকারীর পক্ষ থেকে জানানো হয়, স্বাধীনতার পর থেকেই রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা একটি প্রতিষ্ঠিত প্রথা ও রীতি, যা সংবিধানের ১৫২(১) অনুচ্ছেদ অনুযায়ী আইনের মর্যাদা পায়।

আদালতে শুনানির সময় উল্লেখ করা হয়, রোজা রেখে দীর্ঘ সময় ক্লাস করা শিশু-কিশোরদের জন্য কষ্টসাধ্য এবং এটি তাদের ধর্মীয় আচার চর্চায় বাধা সৃষ্টি করতে পারে। এছাড়া রমজানে স্কুল খোলা রাখলে বড় শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা জনজীবনকে দুর্বিষহ করে তোলে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে সরকারের পূর্বের প্রজ্ঞাপন স্থগিত করে স্কুল বন্ধের আদেশ দেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ই হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন

0
শপথের আগেই ঠিক হলো প্রধানমন্ত্রীর ঠিকানা। প্রধান উপদেষ্টা ড. ইউনূস যমুনা ছেড়ে দিলে এক থেকে দুই মাসের সংস্কার শেষে 'যমুনা'তেই উঠবেন নতুন প্রধানমন্ত্রী।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ী দল বিএনপির সংসদ নেতা ও হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি বাসভবন চূড়ান্ত হয়েছে। গণভবনকে জাদুঘরে রূপান্তরের পূর্ব সিদ্ধান্ত বহাল থাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’কেই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘যমুনা’ ছেড়ে দিলে ভবনটি সংস্কারের কাজ শুরু হবে। সংস্কার সম্পন্ন করে এটি পুরোপুরি প্রস্তুত করতে প্রায় এক থেকে দুই মাস সময় লাগতে পারে। এর আগে শেরেবাংলা নগরে স্পিকারের বাসভবন বা প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকা নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত উপদেষ্টা পরিষদ স্থায়ী কোনো সিদ্ধান্ত না নিয়ে যমুনাকেই বেছে নিয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ২০০-এর বেশি আসনে জয়লাভ করে এককভাবে সরকার গঠনের ম্যান্ডেট পেয়েছে। দলটির চেয়ারম্যান তারেক রহমানই নতুন সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন—এটি এখন সময়ের ব্যাপার মাত্র। প্রধানমন্ত্রীর পাশাপাশি নতুন মন্ত্রিসভার সদস্যদের আবাসন নিশ্চিত করতেও কাজ করছে গণপূর্ত মন্ত্রণালয়ের বিশেষ কমিটি।

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদি-শাহবাজসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

0
মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন তারেক রহমান। আমন্ত্রণ পেয়েছেন মোদি-শাহবাজসহ প্রভাবশালী ১৩ দেশের সরকারপ্রধান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বিএনপির নেতৃত্বে নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে শুরু হয়েছে বিশ্বনেতাদের মিলনমেলার প্রস্তুতি। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য এই মেগা ইভেন্টে প্রতিবেশী ভারত ও পাকিস্তানসহ মোট ১৩টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

আমন্ত্রিত দেশগুলোর তালিকায় ভারত ও পাকিস্তান ছাড়াও রয়েছে চীন, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে পূর্বনির্ধারিত বৈঠক থাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সশরীরে উপস্থিত হতে না পারলেও তাঁর প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণ শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

বিশ্লেষকদের মতে, এই শপথ অনুষ্ঠান ভূ-রাজনীতির দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আঞ্চলিক শক্তি ভারত, পাকিস্তান ও চীনের সাথে সমান ভারসাম্য বজায় রাখার যে ইঙ্গিত তারেক রহমান দিয়েছেন, এই আমন্ত্রণ তারই প্রতিফলন। উল্লেখ্য, গত শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন বরফ গলার আভাস পাওয়া যাচ্ছে।

তারেক রহমানের নেতৃত্বে নতুন রাজনৈতিক অধ্যায়: মন্ত্রিসভা নিয়ে জল্পনা তুঙ্গে

0
বাংলাদেশ সরকারের লোগো।

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে আবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলীয় প্রধান তারেক রহমানই প্রধানমন্ত্রী হচ্ছেন। এখন দলীয় অন্দরমহল ও রাজনৈতিক মহলে মূল আলোচনা নতুন মন্ত্রিসভা নিয়ে। সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় কাদের নাম থাকছে, তা নিয়ে চলছে জল্পনাকল্পনা।

বিএনপির নীতিনির্ধারকেরা এখন ব্যস্ত তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতিতে।

তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, অভিজ্ঞ ও দক্ষ তারুণ্যের মিশ্রণে এবারের মন্ত্রিসভা গঠিত হবে। জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আবদুল মঈন খান, সেলিমা রহমান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নাম আলোচনায় রয়েছে।

স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার পরামর্শ রয়েছে। বেগম খালেদা জিয়ার জানাজায় বিপুল জমায়েতে দলের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন নজরুল ইসলাম খান। এবার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর নামও আলোচনায় আছে। জাহিদ হোসেন বিএনপিপন্থী চিকিৎসক সংগঠনের নেতা এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের একজন ছিলেন। আবদুল আউয়াল মিন্টু কৃষি ও খাদ্যপ্রযুক্তি খাতের বড় উদ্যোক্তা হিসেবে দেশ-বিদেশে পরিচিত। তাঁরা মন্ত্রিসভার নতুন মুখ হতে পারেন।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদের দুজন নেতাকে মন্ত্রিসভায় রাখার চিন্তা করা হচ্ছে। তাঁরা নির্বাচন করেননি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য একজন অবসরপ্রাপ্ত সচিবের কথা ভাবা হচ্ছে, যিনি দলের বিভিন্ন নীতি-গবেষণার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বিগত সময়ে দায়িত্বে ছিলেন, এমন কারও কারও নামও আলোচনায় আছে।

নারীদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য এবং মানিকগঞ্জ, সিলেট ও ফরিদপুর অঞ্চলের সংসদ সদস্যদের মধ্যে একাধিক জনকে মন্ত্রিসভায় রাখা হতে পারে বলে জানা গেছে। সংখ্যালঘু বা অন্য ধর্মাবলম্বীদের মধ্য থেকেও মন্ত্রিসভায় একাধিক জনকে রাখা হবে। এই ক্ষেত্রে একজন প্রবীণ নেতা এবং পার্বত্য এলাকার একজন নেতার নাম আলোচনায় রয়েছে।

এবারের মন্ত্রিসভায় ১০ থেকে ১৫ তরুণ মুখ ঠাঁই পেতে পারেন। তাঁদের মধ্যে পঞ্চগড়, সিলেট, নোয়াখালী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, নেত্রকোনা ও চট্টগ্রাম অঞ্চলের একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ২০০১ সালের মন্ত্রিপরিষদে ছিলেন, অপেক্ষাকৃত বিতর্ক কম ছিল-এমন ব্যক্তিরাও কেউ কেউ নতুন মন্ত্রিসভায় থাকতে পারেন।

বিগত যুগপৎ আন্দোলনের সময় মিত্র দলগুলোকে নিয়ে ‘জাতীয় সরকার’ গঠনের প্রতিশ্রুতি ছিল বিএনপির। মিত্র বা শরিক দলগুলো থেকে নিজ নিজ দলের প্রতীকে জয়ী হয়েছেন তিনজন নেতা। এর মধ্যে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিভ রহমান পার্থকে মন্ত্রিসভায় রাখা হতে পারে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের মন্ত্রিসভা খুব বড়সড় না করার চিন্তা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কলেবর একটু বড় হতে পারে। একাধিক উপদেষ্টা, বিশেষ সহকারী বা অন্য কোনো নামে অনেককে যুক্ত করা হতে পারে। যার মধ্যে বিভিন্ন খাতের বিশেষজ্ঞ ব্যক্তিরাও থাকতে পারেন। এই ক্ষেত্রে বিশ্বব্যাংকে কাজ করা, তথ্যপ্রযুক্তি খাতে নেতৃস্থানীয় পর্যায়ে কাজ করা একাধিক ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। আবার বিদেশে কাজ করার অভিজ্ঞতা আছে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারেও আছেন, এমন একজনের নামও আলোচনায় আছে।

নতুন সংসদ, নতুন সরকার-এখন পুরো দেশ তাকিয়ে আছে নতুন রাজনৈতিক অধ্যায়ের দিকে। এখন সবার নজর তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভার দিকে।

By using this site, you agree to our Privacy Policy.
View more
Cookies settings
Accept
Privacy & Cookie policy
Privacy & Cookies policy
Cookie name Active
Terms of Use We welcome readers and visitors to our “Terms of Use’ of Loksamaj and its associated websites, its contents, services and applications. Individuals may access the content in several ways using multiple channels including but not limited to www, digital, social platforms, SMS and RSS feeds using multiple devices including but not limited to computers, mobile phones and PDAs. By using our content and services, that is , by reading or using any content, picture or information whatsoever, the reader/visitor accepts our “Terms of Use” including Loksamaj’s Privacy Policy. If anyone has any objection or reservation to any clause in this “Terms of Use” or the Privacy Policy, she or he may raise the issue with Loksamaj by sending an email at loksamaj@gmail.com. However, Loksamaj reserves all right to reject or accept any such objection or reservation. All users of Loksamaj are required to abide by this “Terms of Use”. Failure to comply with the terms may lead to, among others, suspension of account or prohibition from access to the website. By entering the website of Loksamaj or using applications of Loksamaj, readers/visitors are deemed to have received services from Loksamaj. These services include text, audio, video, images, software etc. Intellectual Property Rights Loksamaj’s content, logos, copyright, trademarks, patents, images, text, graphics, logos, domain names, audio, video and other related intellectual property rights or other features of Loksamaj brand and name belong to Loksamaj or to its licensors. Users cannot claim any rights in and/or our licensor’s intellectual property whether for commercial or non-commercial use. Users are also prevented from making any derivative work from the content of Loksamaj. Infringement of copyright or any other intellectual property of Loksamaj may be sent at loksamaj@gmail.com. Your use of our services Site readers/visitors are required to use Loksamaj services only for lawful means and for read-only purposes. The audio and visual elements of the website or application can only be listened to and viewed and nothing beyond. Loksamaj encourages its readers to share its content(s) in their social media profile, groups and related communities. However, the contents of our services must not be shared with anyone or with any other digital platforms with any modification or alteration. Readers/Visitors are prohibited from hacking the website, or trying to get around our content security setup. The users must use the services only for non-commercial purposes, regardless of whether the person or entity is a commercial entity or not. We grant our users only a license to access and use our services and intellectual property rights subject to the following usage restrictions: users may use available services for personal, private and non-commercial purposes only, the users must not exploit, sell or use any content appearing on our services for any kind of commercial purposes (this does not apply to any user content posted by an individual and in which a visitor/user retains ownership rights), the users must not use provocative or offensive language, pictures or comments targeting the contents of Loksamaj. Taking down contents Loksamaj can take down contents at any time at its sole discretion from its website or application. Readers/Visitors cannot refuse to remove content, games or apps from their respective devices if asked by Loksamaj. This might happen when Loksamaj or its services are taken down. Unauthorized and prohibited activities The user is specifically required not to associate Loksamaj with any political party, racism, sexism or otherwise damage its reputation. The user is also prohibited from defaming Loksamaj or defaming any other person or entity, or commenting on any court proceedings that may amount to a contempt of court. Harassing, bullying or upsetting the people or any other user is strongly prohibited. The user must not post or upload any image or comment which is offensive or obscure or immoral. Personal attack by way of comment or image is likewise prohibited.. Protection of Users Device Readers/Visitors are required to take their own precautions and protections in this respect as Loksamaj does not accept any responsibility for any attacks by virus or malware or any other contamination or by anything which has destructive properties. Loksamaj strictly does not hold any responsibility for infection of virus or contamination of your machine or device through your access to any third-party contents. Third party contents may include, but is not limited to Google ads. Any content which is not generated by Loksamaj itself is a third-party content, regardless of whether the content appears on the website of Loksamaj or not. Prohibition on sharing mark, contents, images, etc. Loksamaj prohibits the users from sharing marks, contents or images for whatever purpose, be it commercial or not. When sharing of contents, images or marks are permitted or authorized, then such sharing must be done by attributing the credit and name to Loksamaj in such manner that the attribution is clearly visible when the image or content is generated by Loksamaj. All users are prohibited from taking credit from the contents or images shared, published or generated by Loksamaj. Redirecting to other Websites Loksamaj will not accept any kind of liability if the user is redirected to any other website including unwanted websites from the Loksamaj. Third Party Contents Loksamaj does not bear any responsibility or liability whatsoever for any third-party contents. Third party contents include such contents which are not generated or produced by Loksamaj. It includes contents, images and texts which are uploaded or displayed by Loksamaj but which are created or generated or produced by someone or entity other than Loksamaj. Privacy Policy The entire Privacy Policy of Loksamaj is an integral part of the “Terms of Use”. All clauses in the Privacy Policy are hereby incorporated by reference, except for the clauses which are similar or have the same meaning. Advertisement The advertisements included in the Loksamaj website and mobile apps, are by third-party companies, which may collect information about users for which Loksamaj shall bear no responsibility that may arise as a result of collecting and/or sharing the information with any other party. Loksamaj shall not accept any liability that may arise as a result of any content of any advertisement that may appear on the Loksamaj website. Modification of Terms of Use Loksamaj reserves the right to amend, modify, alter, or omit any terms in the “Terms of Use” at any time but the changed policy shall be immediately uploaded or updated in the website. By continuing to use our services after any changes are made, you accept those changes and will be bound by them. We encourage readers/visitors to periodically check back and review this policy to always know what information we collect, how we use it, and with whom we share it. Use of Cookies Loksamaj does not collect any user data based on cookies, nor does it store any sort of user information that may be personal to the user. If a third party associated with the Loksamaj website collects user cookies upon your visit to the Loksamaj website, Loksamaj does not control the use of these cookies. Therefore, visitors/users should check the relevant third-party websites. When users register with Loksamaj, personal identity information is collected for authentication. The information Loksamaj collects is not shared with any third party. However, Loksamaj may use the information to send messages, information from Loksamaj or any of its associated companies. Communication by Loksamaj From time to time, Loksamaj may contact its users via e-mail, phone or SMS for invitation for participation in events, campaigns/competitions, feedback and surveys etc. organized by Loksamaj. User Generated Content Users of Loksamaj may submit post and/or upload content (including comments, pictures, videos). In posting content, users confirm that they are the owner or have consent from the owner to post the content and that the content is not obscene, harassing, deceptive, threatening, libelous, invasive of another’s privacy, offensive, fraudulent, defamatory of any person or illegal. Loksamaj does not endorse any user generated content nor does it guarantee the accuracy or authority of any user generated content. Furthermore, while using the Loksamaj website readers/visitors agree not to (i) post content which is deliberately intended to upset or harm other users; (ii) use the Loksamaj website to post or otherwise transmit content that victimizes, harasses, degrades, or intimidates an individual or group of individuals on the basis of any impermissible classification, including, without limitation, religion, gender, sexual orientation, race, color, creed, ethnicity, national origin, citizenship, age, marital status, military status or disability; (iii) post or otherwise transmit any content that contains software viruses or any other computer code, files, or programs designed to interrupt, destroy, or limit the functionality of the Loksamaj website or any computer software or hardware or telecommunications equipment; (iv) upload or otherwise transmit any content, or take any other actions with respect to use of the Loksamaj website, that would constitute, or would otherwise encourage, criminal conduct or give rise to civil liability. Loksamaj reserves the right to remove any user’s content, suspend or discontinue one’s opportunity to submit post and/or upload content, at any time and for any reason at its sole discretion without any notice and without further recourse to users. Loksamaj usually filters the content of the website and in the event that any offensive, unpleasant or distasteful comment and/or picture is published regardless of the filtration process Loksamaj shall not accept any liability arising out of it. In the event that users post any comment that may be regarded offensive, degrading, inappropriate or objectionable by any reasonable person or Loksamaj, Loksamaj may use personal information of the concerned to prevent such behavior. Accessing the website from outside Bangladesh All personal information submitted by users outside Bangladesh will be processed in accordance with these “Terms of Use” and Privacy Policy. Disclaimer Loksamaj aims to provide its users with the best service. However, it does not and cannot promise that all the information provided within its service including multimedia content like images & videos will always be accurate. The contents provided by Loksamaj are for information purposes only and do not constitute advice. All Loksamaj’s services are provided without any warranties or guarantees. Posting and Viewing Contents Readers/visitors acknowledge and agree that when they post content on Loksamaj website or view content provided by others, they are doing so at their own discretion and risk, including any reliance they place on the accuracy, completeness, of that content. Some of the information provided by Loksamaj is supplied by Third Parties. Loksamaj has no control over third party content and Loksamaj is unable to guarantee the accuracy of such third-party content. Before relying on any information, whether it is from us or from any third party partner, Loksamaj advises you to verify the accuracy of such information. Interruption, cross-connection or unavailability of website or application Whilst Loksamaj will do its best to ensure that its service is fully operational at all times, it is not responsible for and shall not be liable to users for any problems or temporary interruptions in using our services arising from factors outside of its control (e.g. technical problems from traffic congestion on the internet) or for any problems arising from participating in or from downloading third party content. To the extent permissible by law, Loksamaj is not responsible for any loss or damage resulting from use of its services or from any content posted in its website. Governing Law The laws that govern “Terms of Use” of Loksamaj and its relationship with the user is the laws of Bangladesh and any dispute regarding the use, retention, disclosure, leakage or dissemination of the information or date can only be raised in arbitration in accordance with the Arbitration Act, 2001. The place of arbitration shall be Dhaka, Bangladesh and the arbitral tribunal shall consist of three members. The courts of Bangladesh shall have exclusive jurisdiction on this matter. The entire “Terms of Use” shall apply to all who enter the website, receive service or use an application from Loksamaj regardless of their nationality, location, residence or place of business. Opt-out If, at any time, the users prefer not to receive email containing marketing information from us, then the user can simply follow the unsubscribe options at the bottom of each email. If the users no longer wish to have a registered account, the user may terminate the account by sending an email to loksamaj@gmail.com.
Save settings
Cookies settings