ইতিবাচক রাজনীতির পথে বাংলাদেশ: নির্বাচনের পর শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

0
জামায়াত আমিরকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন বিএনপি চেয়ারম্যান, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর জামায়াতের আমির শফিকুর রহমানের বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার সন্ধ্যা সাতটার কিছু পরে পরবর্তী সরকারপ্রধান হতে যাওয়া তারেক রহমান দলের নেতাদের নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিরোধী দল হতে যাওয়া জামায়াত আমিরের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান।

এরপর বিএনপি চেয়ারম্যানের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে।

দেশের বিবাদমান রাজনৈতিক সংস্কৃতিতে জয়ের পর সরকার গঠন করতে যাওয়া দলের প্রধান নেতার প্রতিদ্বন্দ্বীর বাসায় যাওয়ার ঘটনা বিরল।

এ সৌজন্য সাক্ষাতের বিষয়ে বিএনপির ফেইসবুক পেইজে বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে জামায়াত আমিরের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান।

অপরদিকে এ সাক্ষাতের বিষয়ে জামায়াত আমির শফিকুর শনিবার মধ্যরাতে তার ফেইসবুক পেইজে লেখেন, “আজ (রোববার) বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে অত্যন্ত কঠোর ভাষায় তার দলের নেতাকর্মীদের সহিংসতা ও বিশৃঙ্খল আচরণ দমনে আরও অনেক বেশি কঠোর হওয়ার কথা বলবেন।”