২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ মৃত্যু, শনাক্ত ২২৩

0

লোকসমাজ ডেস্ক॥ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৯২২ জনের মৃত্যু হলো।
রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
গতকাল শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‌্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ৫১৭টি নমুনা পরীক্ষায় ২২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ।এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭২ হাজার ৫০১ জনের করোনা শনাক্ত হলো।