ডুমুরিয়ায় ৫ জন অসহায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার উপহার দিলেন সমাজসেবক হাফেজ ওয়াহিদুজ্জামান

0
খুলনার ডুমুরিয়ায় নিজ অর্থায়নে ৫ জন অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধীকে হুইলচেয়ার উপহার দিয়েছেন সমাজসেবক হাফেজ ওয়াহিদুজ্জামান।। ছবি: লোকসমাজ

ডুমুরিয়া৷ (খুলনা) সংবাদদাতা॥ ডুমুরিয়ায় ৫ জন অসহায় প্রতিবন্ধীকে নিজের অর্থায়নে হুইলচেয়ার উপহার দিলেন সমাজসেবক হাফেজ ওয়াহিদুজ্জামান। মঙ্গলবার বিকেলে তিনি উপজেলার ৫ জন দুঃস্থ প্রতিবন্ধীকে হুইলচেয়ারগুলো উপহার দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতী ফয়জুল করিম, প্রধান শিক্ষক জি এম আকরাম হোসেন, মাহতাব উদ্দিন, মাওলানা হুসাইন আহম্মদ, রফিকুল আলম, নাজমুল আহসান নান্টু প্রমুখ।

উল্লেখ্য, তিনি এর আগে করোনাকালীন সময়ে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের দাফনের জন্য টিম গঠন করে দুই শতাধিক মরদেহ দাফনে বিশেষ ভূমিকা রেখেছিলেন।

জনসেবামূলক এসব কাজের স্বীকৃতিস্বরূপ তিনি মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড, নেলসন ম্যান্ডেলা শান্তি পদকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি পুরস্কার লাভ করেছেন।