১৬৫টি পূজামণ্ডপে অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে অর্থ ও শুভেচ্ছা জ্ঞাপন

0

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পৌরসভা ও সদর উপজেলার মোট ১৬৫টি পূজা মন্ডপে নগদ অর্থ ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। তার পক্ষে স্থানীয় নেতৃবৃন্দ মন্ডপে মন্ডপে যেয়ে শুভেচ্ছা বার্তা পৌছে দেন।

শনিবার জেলা বিএনপি ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যশোর জেলা শাখার নেতৃবৃন্দ সদর উপজেলার ৮৪টি পূজা মন্ডপে নগদ অর্থ ও শুভেচ্ছা পৌঁছে দেন। এর মধ্যে হৈবতপুরের ১১টি, চুড়ামনকাটির ৭টি, দেয়াড়ার ৫টি, আরবপুর ইউনিয়নের ৮টি এবং পৌরসভার ৫৩টি মন্ডপ রয়েছে।

এর আগের দিন শুক্রবার সদর উপজেলার চাঁচড়া, রামনগর, ফতেপুর, নরেন্দ্রপুর, কচুয়া, বসুন্দিয়া, ইছালী, কাশিমপুর, নওয়াপাড়া ও লেবুতলা ইউনিয়নের ৮১টি পূজা মন্ডপে অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে একইভাবে নগদ অর্থ ও শুভেচ্ছা প্রদান করা হয়। দুই দিনে মোট ১৬৫টি পূজা মন্ডপে প্রেরিত অনুদান ও শুভেচ্ছা সাদরে গ্রহণ করেছেন মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।

নগদ অর্থ ও শুভেচ্ছা বার্তা বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মো. ইসহক, কাজী আজম, সিরাজুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক অ্যাড. দেবাশীষ দাস, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্মল কুমার বিট, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক অলোক কুমার ঘোষ, অ্যাড. সুদিপ্ত কুমার ঘোষ, মানিক সাহা, সুব্রত ঘোষ, বিশ্বজিৎ হালদার, তাপস পোদ্দার, প্রকাশ রক্ষিত, বাঁধন হোড় প্রমুখ।