বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোর নগর বিএনপির বৃক্ষরোপণ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ করেছে যশোর নগর বিএনপি। বৃহস্পতিবার মুসলিম একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে বৃক্ষ রোপণ করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন বৃক্ষ রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, মুসলিম একাডেমির প্রধান শিক্ষক পল্লব কান্তি ঘোষ, বিএনপি নেতা মারুফুজ্জামান কাঞ্চন, সিরাজুল ইসলাম মানিক প্রমুখ।