সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

0
সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।। প্রতীকী ছবি: সংগৃহীত

সৌদি আরবে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

শনিবার পবিত্র মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত বাংলাদেশিরা একটি যানবাহনে করে মদিনা থেকে জেদ্দার দিকে যাত্রা করছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে, যার ফলে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজন প্রাণ হারান।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে প্রেরণ করে।