হিন্দু সম্প্রদায়ের ভোটারদের প্রকাশ্যে হুমকির অভিযোগ

0

 

মোংলা(বাগেরহাট)সংবাদদাতা॥ বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসনে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীর ঈগল প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর সন্দেহে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ভোটারদের নানাভাবে হুমকি-ধামকিসহ ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এতে ভীত -সন্ত্রস্ত হয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। মঙ্গলবার দুপুরে মোংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।
হিন্দু সম্প্রদায়ের পক্ষে মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগের প্রাথী বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের নৌকা প্রতীকের নেতা -কর্মী ও সমর্থকরা ইউনিয়ন পর্যায় ও বিভিন্ন গ্রামসহ বাড়ি বাড়ি গিয়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ভোটারদের নানাভাবে হুমকি-ধামকি,জুলুম, অত্যাচার -নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করে ভীত -সন্ত্রস্ত করে তুলছেন। এমনকি ভোট কেন্দ্রে প্রক্যশ্যে নৌকা প্রতীকে সিল দিতে হবে বলেও শাসানো হচ্ছে। এতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ভোটাররা ভোট প্রদানে নিরুৎসাহিত হচ্ছেন। এ অবস্থা থেকে পরিত্রাণ ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশনসহ আইনশৃখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এ সংবাদ সমম্মেলনে অপর প্রার্থী তৃনমূল বিএনপির (সোনালী আশ) ম্যানুয়াল বিশ্বাস, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকরসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।