যশোরে মাদক ব্যবসায়ী আটক, ৬০ পিস ইয়াবা উদ্ধার

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশের এসআই মো. কামাল হোসেন জানান, রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টাকালে সিরাজুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক সিরাজুল ইসলাম ওই এলাকার জয়নালের ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।